১৭ নভেম্বর, ২০২৬
বিনোদন

বৃষ্টির নস্টালজিয়ায় গান ধরলেন 'নন্দী সিস্টার্স', সঙ্গী হলেন শান

'নন্দী সিস্টার্স' এবং শানের মেলবন্ধনে শৈশবের দিনে ফিরে গেলেন শ্রোতা-মহল
Nandy Sisters Bengali News
facebook.com/AntaraNandy.Official
srijeeta-banerjee
সৃজিতা ব্যানার্জী
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩
শেষ আপডেট: ১৫ আগস্ট ২০২৩ ২১:১৭

বৃষ্টিতে ভিজে ভিজে কাদায় ফুটবল খেলা হোক কিংবা কাগজের নৌকা ভাসানো, এমন অনেক শৈশবের স্মৃতিকে নিয়ে আমরা এগিয়েছি আগামীর পথে। অন্তরা নন্দী (Antara Nandy) এবং অঙ্কিতা নন্দী (Ankita Nandy) সেই ফেলে আসা দিনের ছবি যেন আরও একবার তুলে ধরলেন আমাদের সামনে। তাঁদের স্বরচিত গানে কণ্ঠ দিলেন স্বয়ং শান (Shaan)। বলা বাহুল্য, শানের মত একজন শিল্পীর সঙ্গে 'নন্দী সিস্টার্স'দের মেলবন্ধনে, যারপরনাই মেতে উঠলেন নেটিজেনরা।

অন্তরা নন্দী এবং অঙ্কিতা নন্দী নেটিজেনদের কাছে অতি পরিচিত দুটি নাম। তাঁদের সুমধুর কণ্ঠ ছুঁয়ে যায়নি এমন মানুষ কম। ইতিমধ্যে টলিউডে শিবপ্রসাদ মুখার্জী (Shiboprosad Mukherjee) এবং নন্দিতা রায়ের (Nandita Roy) আসন্ন ছবি 'রক্তবীজ' (Raktabeej) এ গায়িকা হিসেবে অভিষেক ঘটেছে অন্তরার। সামাজিক মাধ্যমে প্রায়ই তাঁদের দুই বোনকে বিভিন্ন শিল্পীর সঙ্গে গলা মেলাতে দেখা যায়। সম্প্রতি শানের সঙ্গে একটি প্রজেক্ট করলেন 'নন্দী সিস্টার্স'। বৃষ্টি এবং শৈশবের নস্টালজিয়া নিয়ে গান বেঁধেছেন দুই বোন। সেই গানটিই প্রাণ পেল ভারতীয় গায়ক শানের কণ্ঠে।

তাঁদের লেখা এই গানটির নাম 'বৃষ্টি' (Brishti)। অন্তরা ছোটবেলায় বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানে শানকে পেয়েছিলেন বিচারক হিসেবে। কিন্তু আজ, তাঁর রচিত গানেই কণ্ঠ দিলেন শান! স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এই দুই বঙ্গ তনয়া। অনুগামীদের থেকে প্রভূত শুভেচ্ছা পেয়েছেন তাঁরা। এমনকী টলিউড অভিনেত্রী তৃণা সাহাও (Trina Saha) শুভেচ্ছা জানিয়েছেন 'নন্দী সিস্টার্স' কে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster