২০ নভেম্বর, ২০২৬
বিনোদন

ঋতাভরীর বিপরীতে 'পারফেক্ট মডেল' হবেন 'রাধিকা'

ঋতাভরীর বিপরীতে আছেন আবীর চট্টোপাধ্যায়
Swastika Dutta own Bengali News
instagram.com/swastika023
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ৯ এপ্রিল ২০২২ ১৭:০০

জল্পনাতেই শিলমোহর। এসভিএফ প্রযোজনা সংস্থার 'রাধিকা' এবার উইন্ডোজ প্রোডাকশনের ঘরে। উইন্ডোজ প্রোডাকশন হাউজ (Windows Productions House) প্রযোজিত, অরিত্র মুখোপাধ্যায়ের (Aritra Mukherjee) পরবর্তী ছবি 'ফাটাফাটি' (Fatafati)-তে অভিনয় করবেন স্বস্তিকা।এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। ঋতাভরীর বিপরীতে আছেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)।

চলতি বছরের নারী দিবসেই সকলকে 'ফাটাফাটি' উপহার দেয় উইন্ডোজ সংস্থা। সমাজের সব স্টেরিওটাইপ ভেঙে, এবার এক প্লাস সাইজ মডেলের গল্প বলবে প্রযোজনা সংস্থা।

ঋতাভরীর সঙ্গে স্বস্তিকার স্ক্রিন শেয়ারে আপ্লুত নেটিজেনরা। প্রসঙ্গত, "কী করে বলবো তোমায়" ধারাবাহিক শেষ হওয়ার পর ওয়েব সিরিজ, মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত ছিলেন স্বস্তিকা দত্ত। চলতি বছরেই স্বস্তিকাকে দেখা গিয়েছিল "উত্তরণ" সিরিজে। সকলেরই বেশ পছন্দ হয়েছিল স্বস্তিকার অভিনয়।

এ বিষয়ে স্বস্তিকা এক সংবাদমাধ্যমকে জানান, "উইন্ডোজের প্রোজেক্টে কাজ করার ইচ্ছে আমার বহুদিনের। জানতাম না, এই ছবিটার কাস্টিং বাছাই পর্ব চলছে। পরে আমায় অডিশনে ডাকা হয় এবং বেছে নেওয়া হয় 'ফাটাফাটি'-র জন্য।"

ছবির জন্য কেমন পরিশ্রম করতে হচ্ছে? এ প্রশ্নের উত্তরে স্বস্তিকা বলেন, "এই চরিত্রের জন্য আমায় অনেকটা ওজন ঝরাতে হয়েছে। কারণ একজন আকর্ষণীয় মডেলের চরিত্রে অভিনয় করব আমি। অভিনয় জগতে পা রাখার আগে মডেলিং করেছি। সেই অভিজ্ঞতা কিছুটা এই ছবিতে কাজে লাগবে আশা করি। আর সেই মতো চরিত্রের স্বার্থে চলাফেলা, আচরণ, ব্যক্তিত্ব ইত্যাদি গঠন করছি। এছাড়া ওয়ার্কশপ চলছে ছবির জন্য। সেটায় খুব সুবিধা হচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে নিজেকে সত্যি 'লাকি' মনে হচ্ছে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster