১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

সুশান্তের রহস্য মৃত্যুতে নয়া মোড়! চার্জশিট দাখিল এনসিবির তরফে

অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিক-সহ ১২,০০০ পৃষ্ঠার চার্জশিটে মোট ৩৩ জন অভিযুক্তের নামের সঙ্গে ২০০ জন সাক্ষীর বয়ানও জমা পড়েছে
Sushant Singh Rajput 1 Bengali News
instagram.com/sushantsinghrajput
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ মার্চ ২০২১
শেষ আপডেট: ৫ মার্চ ২০২১ ১৫:৩৪

গত বছর ১৪জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর সুশান্তের মৃত্যুর সাথে মাদক মামলার যোগ ঘটতেই, বেরিয়ে আসতে থাকে একের পর এক বিস্ফোরক তথ্য। তবে এত মাস পরেও সামনে আসেনি সুশান্তের মৃত্যুর আসল কারণ। তবে এবার সুশান্তের মৃত্যু সংক্রান্ত মাদক মামলায় চার্জশিট দাখিল করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিক-সহ ১২,০০০ পৃষ্ঠার চার্জশিটে মোট ৩৩ জন অভিযুক্তের নামের সঙ্গে ২০০ জন সাক্ষীর বয়ানও জমা পড়েছে।

১১হাজার ৭০০ পৃষ্ঠার হাডকপির পাশাপাশি ৪০ হাজার পৃষ্ঠার একটি ডিজিটাল ফর্মাট সিডি হিসেবে আদালতে জমা দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত শুনানির দিন ধার্য হয়নি। চার্জশিটের কপি সংশ্লিষ্ট ব্যক্তিদেরও দেওয়া হবে বলে জানান হয়েছে। প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসের শেষে এনসিবি এই মামলায় এফআইআর দায়ের করেছিল। এফআইআরের ১৮০ দিনের মধ্যেই অভিযোগপত্র দাখিল করতে বলা হয়েছিল এনসিবিকে। আর সেই কারণে শুক্রবার আদালতে চার্জশিট পেশ করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের ২ তারিখ সুশান্তের বন্ধু তথা সহকারী পরিচালক ঋষিকেশ পাওয়ারকে গ্রেফতার করে এনসিবি। এছাড়াও এই মামলায় দীপিকা পাড়ুকোন, রাকুল প্রীত সিং, করিশ্মা প্রকাশ, সারা আলি খান, অর্জুন রামপাল, শ্রদ্ধা কাপুর সহ একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster