১৭ নভেম্বর, ২০২৬
বিনোদন

"২০২৪ চন্দ্রাভিযানে মহাকাশচারী হতে পারতেন সুশান্ত সিং রাজপুত", টুইটারে মন্তব্য দিদি শ্বেতার

সুশান্ত সিং রাজপুত পৃথিবীর একমাত্র অভিনেতা যিনি NASA তে মহাকাশচারী হওয়ার প্রশিক্ষণ নিয়েছিলেন
sushant singh rajput nasa Bengali News
সুশান্ত সিং রাজপুত instagram.com/sushantsinghrajput
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জুলাই ২০২১
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২১ ১৯:৩৯

আচমকাই গতবছর ১৪ জুন বিটাউনের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু হয়। তাঁর ঝুলন্ত দেহ মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়ার পর বিস্তর জলঘোলা হয় যে তিনি আত্মহত্যা করেছেন না প্ররোচিতভাবে তাঁকে খুন করা হয়েছে এই দ্বন্দ্ব ঘিরে। অভিনেতার অনেক অনুরাগী এখনও মেনে নিতে পারেন না যে, তাঁদের প্রিয় অভিনেতা আর পৃথিবীতে নেই। গতমাসে তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে অনুরাগীরা সোশ্যাল মিডিয়াতে সুশান্তের একাধিক ভিডিও শেয়ার করে নেটদুনিয়া তোলপাড় করে তোলে। এর মধ্যেই আজ অর্থাৎ সোমবার অভিনেত্রী শ্বেতা সিং কৃতি সোশ্যাল মিডিয়াতে তাঁর ভাইয়ের সম্বন্ধে এক অজানা তথ্য দিয়ে সকলকে অবাক করে দিয়েছেন। আসলে অভিনেতার দিদি এক অনুরাগীর একটি ছবি শেয়ার করেছেন, যাতে দেখা গিয়েছে গ্রাফিক্স এর মাধ্যমে সুশান্ত সিং রাজপুত মহাকাশচারীর পোশাক পরে রয়েছেন।

ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "গোটা বিশ্বের মধ্যে একমাত্র সুশান্ত সিং রাজপুত একজন অভিনেতা ছিলেন যিনি নাসা (NASA) তে মহাকাশে যাওয়ার প্রশিক্ষণ নিয়েছিলেন। এমনকি ২০২৪ সালে চন্দ্র অভিযানে মহাকাশচারী হিসেবে হয়তো দেখা যেত সুশান্ত সিং রাজপুতকে। আমাদের সুশান্ত, আমাদের গর্ব।"

আসলে অভিনেতার ছোট থেকেই আকাশ, চাঁদ, তারা ইত্যাদি নিয়ে অসম্ভব আগ্রহ ছিল এবং তিনি মহাকাশবিদ্যা নিয়ে পড়াশোনা করতেন। এরমধ্যেই ২০১৭ সালে পরিচালক সঞ্জয় পুরান সিংহ "চন্দা মামা দূর কে" নামক একটি সিনেমা মুখ্য চরিত্রে সুশান্ত সিং রাজপুতকে অভিনয় করার সুযোগ দিয়েছিলেন। সুশান্তের চরিত্রটি ছিল এক মহাকাশচারীর। তাই ছবির প্রস্তুতি নিতে নাসাতে গিয়েছিলেন অভিনেতা। তবে সেই সময় আর্থিক সমস্যার জন্য পরিচালক সিনেমাটির শুটিং করতে পারেননি। তবে এখন সুশান্তের মৃত্যুর পর তাঁকে শ্রদ্ধা জানাতে নির্মাতারা ওই সিনেমাটি তৈরি করতে রাজি হয়েছেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে স্ক্রিপ্ট নিয়ে কাজ। এবার সুশান্তের পরিবর্তে মহাকাশচারীর ভূমিকায় কে অভিনয় করবেন, সেটাই দেখার।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster