১৬ নভেম্বর, ২০২৬
বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পালক সুশান্তের মুকুটে, জোড়া শিরোপা পেলেন প্রসেনজিৎ

৫০ কোটি বাজেটের এই সিনেমা বক্সঅফিসে আয় করেছিল ২১৫ কোটি
Sushant Prosenjit Bengali News
সুশান্ত সিং রাজপুত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় Twitter
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২ মার্চ ২০২১
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২১ ৬:২১

জাতীয় চলচ্চিত্র পুরষ্কারকে ঘিরে সকলেরই আগ্রহ থাকে তুঙ্গে। তবে করোনা আবহের জেরে গতবছর মে মাসের অনুষ্ঠানের আয়োজন হল আজ। আর তাতেই চোখ ভিজে গেল বিটাউনের। অভিনেতা সুশান্ত সিং রাজপুত আজ আর নেই। অথচ ৬৭তম জাতীয় পুরস্কারের মঞ্চে সুশান্ত সিং রাজপুত অভিনীত সেরা হিন্দি ছবির শিরোপা পেল 'ছিছোড়ে'। ফের কান্নার ভেঙে পড়ল সুশান্তের অনুগামীরা।

ছিছোড়ে' ছবিটিতে দুটি ভিন্ন বয়সের ভূমিকায় অভিনেতার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। ২০১৯-এর ৬ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল এই ছবি। সুশান্ত সিং রাজপুতের পাশাপাশি ‘ছিছোরে’তে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর, বরুণ শর্মা, তাহির রাজ ভাসিন, প্রতীক বব্বর সহ একাধিক। ৫০ কোটি বাজেটের এই সিনেমা বক্সঅফিসে আয় করেছিল ২১৫ কোটি। এমনকি ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিতও হয়েছিল এই ছবি। 

সুশান্তের সহকর্মীদের কথায়, "ছবিটিতে নিজের চরিত্র পারফেক্ট করে তুলতে অনেক পরিশ্রমই করেছিল সুশান্ত"। বলাবাহুল্য, এমন পরিশ্রম মহেন্দ্র সিং ধোনির বায়োপিকেও দেখা গিয়েছিল। তাঁর সেই পরিশ্রমের সাফল্য এল। তবে একটু দেরিতেই, যা দেখার আগেই চলে যেতে হল সুশান্তকে।

ছবির পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ''এই পুরস্কার আমরা সুশান্তকে উৎসর্গ করছি। আমরা ওঁকে হারানোর ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারিনি। আশারাখি, এই পুরস্কার সুশান্তের পরিবার ও অনুরাগীদের কাছে কিছুটা হলেও আনন্দ এনে দেবে।''

ছবির অপর পরিচালক নীতিশ তিওয়ারির কথায়, ''এটা আমাদের কাছে চমক ছিল। কারণ আমরা এটা আশাও করিনি। তবে আমি নিশ্চিত সুশান্ত যেখানেই থাকুন, এই জয়ে তিনি খুশিই হবেন।''

অন্যদিকে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবির পুরস্কার পেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামি’৷ তবে শুধুই সেরা ছবি নয়, সেরা চিত্রনাট্য (অ্যাডাপটেড)-এর পুরস্কারও পেল সৃজিতের এই ছবি৷ এই ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ছিলেন অনির্বান ভট্টাচার্য ও তনুশ্রী চক্রবর্তী ৷

তবে শুধু 'গুমনামি' নয়। কৌশিক গঙ্গোপাধ্যায় ‘জ্যেষ্ঠপুত্র’ও সেরা চিত্রনাট্যের পুরস্কার পেল৷ এই ছবিতেও অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ সঙ্গে ছিলেন ঋত্বিক চক্রবর্তী৷ 

অন্যদিকে নতুন পালক কঙ্গনা রানাউতের মুকুটেও। সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন কঙ্গনা। মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ এবং ‘পঙ্গা’ ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন অভিনেত্রী। বলাবাহুল্য, এই নিয়ে চতুর্থ বার জাতীয় পুরস্কার কঙ্গনার ঝুলিতে। উচ্ছ্বাস আটকে রাখতে পারেননি অভিনেত্রী।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster