১৭ নভেম্বর, ২০২৬
বিনোদন

বিপাকে সানি লিওন, অভিযোগ উঠল আর্থিক জালিয়াতির

সানির সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছে
Sunny Leone 2 Bengali News
সানি লিওন Facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১
শেষ আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২১ ২০:৩৭

বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী সানি লিওনে (Sunny Leone)। এবার আর্থিক জালিয়াতির অভিযোগ উঠল সানি লিওনের বিরুদ্ধে। জানা যাচ্ছে, সম্প্রতি সানি তার পরিবারের সঙ্গে কেরলের কোচিতে ঘুরতে গিয়েছিলেন। আর সেখানেই পুলিশি জেলার মুখে সানি লিওন।

Sunny Leone 3 Bengali News
সানি লিওন Facebook

'দ্য হিন্দু'র প্রতিবেদন সূত্রে খবর, টাকা নিয়েও দু’টি অনুষ্ঠানে অংশ না নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। আর সেই কারণেই শুক্রবার কেরল (Kerala) পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তরফে জিজ্ঞাসাবাদ করা হয় সানি লিওনকে। আরও জানা যায়, ২৯ লাখ টাকা নিয়েও অনুষ্ঠানে হাজির হননি সানি। এরপরেই অনুষ্ঠানের উদ্যোক্তা প্রশাসনিক ব্যবস্থা নেন।

কেরালার পুলিশের প্রধানের কাছে অভিযোগ দায়ের করে পেরুম্বাভুরের বাসিন্দা আর শিয়াস নামে ওই ব্যক্তি দাবি করেন, অনুষ্ঠানে আসার জন্য সানি লিওনকে ২৯ লাখ টাকা দেওয়া হয়েছিল। যে অনুষ্ঠানের দিনক্ষণ আগেই একাধিবার পাল্টানো হয়েছিল। তবুও হাজির হননি তিনি। এই অভিযোগের তদন্ত করতেই কোচিতে ছুটি কাটাতে যাওয়া সানি লিওনেকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা।

Sunny Leone 1 Bengali News
সানি লিওন Facebook

ইতিমধ্যেই সানির সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছে। সানি ক্রাইম ব্রাঞ্চকে বলেছেন, একাধিকবার অনুষ্ঠানের দিনক্ষণ পরিবর্তন হয়েছিল। তাঁর অন্যান্য কাজের দিনের সঙ্গে সমস্যা হচ্ছিল। টাকা লেনদেন নিয়ে দু'পক্ষের হোয়্যাটসঅ্যাপ চ্যাটও হাতে পেয়েছে ক্রাইম ব্র্যাঞ্চ। চলছে পূর্ণ তদন্ত।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster