১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

Sreelekha Mitra: 'খোকা' দেবাংশুকে ভালো থাকার শুভেচ্ছা জানালেন শ্রীলেখা মিত্র

"বেশি পাত্তা দেওয়া হয়ে গেল জানি, আহারে খুশি থাকুক দুঃখের দিনে" শ্রীলেখা মিত্র
Sreelekha Debangshu Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জুলাই ২০২২
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২২ ১৩:৪১

এর আগে তিনি 'কার্টুন' বলে সম্বোধন করেছিলেন, এবার সরাসরি 'খোকা' বলে নেহাতই মস্করা করলেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) উদ্দেশ্যই এমন মন্তব্য করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।

এমন মন্তব্যের কারণ কী? একটু পিছিয়ে যেতে হয়। একসময় সিপিএমকে নিয়ে কটাক্ষ করে 'বেসুরো' গান গিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। সেই নিয়ে একটি মিম শেয়ার করেছিলেন শ্রীলেখা। বলেছিলেন, 'ইয়ুথ আইকন নাকি? কার্টুন তো পুরো।' এরপরেই সামাজিক মাধ্যমে শ্রীলেখা মিত্রের সঙ্গে দেবাংশু ভট্টাচার্যের রীতিমতো স্নায়ুর লড়াই শুরু হয়। শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে থাকেন তিনি। একসময় বলেছিলেন, "কে শ্রীলেখা মিত্র? ইন্টারনেটে সার্চ করে দেখতে হবে।" 'কে শ্রীলেখা মিত্রের' অভিনীত ছবি আজ জাতীয় স্তরে সেরার সেরা।

এর প্রেক্ষিতে অভিনেত্রীর হাস্যোজ্জ্বল ব্যঙ্গোক্তি, দেবাংশু ভট্টাচার্য আপনি ভাই বলেছিলেন 'কে শ্রীলেখা মিত্র গুগল সার্চ করতে হবে'। তারপর কয়েকটি ডটস। বলার অপেক্ষা রাখে না অভিনেত্রী কী বলতে চাইছেন। কথায় বলে না 'ওস্তাদের মার শেষ রাতে', হয়তো সেই বার্তাই দিলেন শ্রীলেখা। যাই হোক, সবশেষে দেবাংশু ভট্টাচার্যকে ভালো থাকার শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। সঙ্গে এ-ও জুড়ে দিয়েছেন, "বেশি পাত্তা দেওয়া হয়ে গেল জানি। আহারে খুশি থাকুক দুঃখের দিনে।"

উল্লেখ্য, অভিনেত্রী শ্রীলেখা মিত্র অভিনীত 'অভিযাত্রিক' ছবি সম্প্রতি জাতীয় মঞ্চে পুরস্কার ছিনিয়ে এনেছে। দু'টি বিভাগে জাতীয় পুরস্কার। সেরা চিত্রগ্রাহকের পুরস্কার, সঙ্গে সেরা বাংলা ছবি। বাংলা ছবির জন্য দারুণ খবর তো বটেই। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে শ্রীলেখা মিত্র। 'অভিযাত্রিক'-এর সাফল্যে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। সঙ্গে বাংলা ছবির সাফল্য কামনাও করেছিলেন। আর এতদিন পর হয়তো নিজের 'জাত' চিনিয়ে দিলেন 'খোকা' দেবাংশুকে।

Sreelekha debangshu Bengali News
facebook.com/sreelekha.mitra.7

দেবাংশুর পাল্টা জবাবে জমে উঠল নেট দুনিয়া। দেবাংশুর কটাক্ষ বাণ, "যেচে পাত্তা পেতে এত ভালো লাগে কাকিমনি?" সঙ্গে শ্রীলেখা মিত্রের জন্য পাল্টা একরাশ শুভেচ্ছা, "ন্যসেনাল অ্যাওয়ার্ড পেয়ে বাংলার মুখ উজ্জ্বল করেছেন। শুভেচ্ছা রইল।" সবশেষে কটাক্ষ করতে ছাড়েননি দেবাংশু। "ওহ wait!! তাও আপনি পাননি.. সিনেমাটোগ্রাফার আর পরিচালক পেয়েছেন..!! এ রাম! যাক তবুও নিন, ফ্রি তে ১০৭ কিলো ফুটেজ দিয়ে গেলাম। বাকি ১ কিলো পাওনা রইল, পরে কখনো দিয়ে দেব।" আর এসবে শ্রীলেখার শ্লেষাত্মক রিপ্লাই, "সোনাটা টেক লাভ।" সঙ্গে জ্বলজ্বলে লাল রঙের লাভ ইমোজি!

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster