৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

"রেড ভলেন্টিয়ার্সদের ইচ্ছা করে ভ্যাকসিন দিচ্ছে না রাজ্য সরকার", ফের প্রতিবাদী শ্রীলেখা মিত্র

শ্রীলেখার দাবির পাল্টা জবাব দিয়েছেন দেবলীনা কুমার
sreelekha mitra cpim Bengali News
শ্রীলেখা মিত্র instagram@sreelekhamitra
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩ জুন ২০২১
শেষ আপডেট: ৩ জুন ২০২১ ২০:৫৩

ফের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে গলায় সুর তুলে খবরের শিরোনামে এলেন বাম সমর্থক টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। এবার তিনি অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেস (TMC) রেড ভলেন্টিয়ারদের (Red Volunteers) টিকাকরন প্রক্রিয়া থেকে বঞ্চিত করছে। তিনি দাবি করেন, "গত ৩১ মে থেকে রেড ভলেন্টিয়ার্সদের টিকাকরণের ব্যবস্থা করে দেওয়ার পরেও এই প্রক্রিয়া স্থগিত করে রেখেছে রাজ্য সরকার। এরফলে গতকাল অর্থাৎ বুধবার টিকা পাননি ১৮০ জন স্বেচ্ছাসেবক।" এছাড়াও অভিনেত্রী বলেছেন, "করোনা দুর্যোগে অতি সক্রিয় রয়েছে রেড ভলেন্টিয়ার্সরা। তারা হাসপাতালের শয্যা বা দুষ্প্রাপ্য ঔষধ বা অক্সিজেন সিলিন্ডার রাত দিন এক করে সব জায়গায় পৌঁছে দিচ্ছে। আর তাদের এমন অবিরাম কাজ দেখে হীনমন্যতায় ভুগছে শাসকদল। তাই প্রতিহিংসাপরায়ণ হয়ে তাদের টিকাকরণ আটকে দিচ্ছে রাজ্য সরকার।" এছাড়াও তিনি তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, "যে দল মানুষের চাল চুরি করে বা আমফানের সময় ত্রিপল চুরি করে সেই দলটা এমনটা করতেই পারে। সরকার কোন কাজ করছে না।"

অন্যদিকে শ্রীলেখার দাবির পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক দেবাশীষ কুমারের মেয়ে অভিনেত্রী দেবলীনা কুমার। তিনি শ্রীলেখার দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, "শ্রীলেখাদি ফেসবুকে কি প্রতিবেদন পোস্ট করছেন তা আমি জানি না। কিন্তু আমি এটুকু বলতে পারি যে রেড ভলেন্টিয়ার্স বলে কেউ টিকা পাবেন এমনটা হবে না। কে কোন দলের তার ওপর ভিত্তি করে চিকিৎসা করা হচ্ছে না।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster