১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

"ট্রেন হোক বা প্লেন, নিয়ম তো সবার জন্য এক মামা", মন্তব্য শ্রীলেখা মিত্রের

আজ বিমানে উঠতে দেওয়া হয়নি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে
Sreelekha Rituparna Bengali News
instagram.com/sreelekhamitraofficial, /rituparnaspeaks
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ১৯:০০

আজ ভোরে আহমেদাবাদ যাওয়ার কথা ছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta)। বোর্ডিংয়ের সময় ছিল ভোর ৪.৫৫ মিনিট। এদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) পৌঁছেছেন ৫.১২ মিনিটে। নির্ধারিত সময়ে তাঁর নাম ধরে কর্তৃপক্ষ ডাকলেও, দেখা মেলেনি তাঁর। শেষে অভিনেত্রীকে বিমানে উঠতে দেয়নি সংস্থা। যাতে বিমানে উঠতে দেওয়া হয়, তার জন্য প্রায় আধঘন্টার বেশি সময় ধরে চলে কাকুতিমিনতি। তারপরেও তাঁকে বিমানে উঠতে দিল না বিমান সংস্থা। আজ সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

তাঁর কথায়, "বিমানটি তখনও দাঁড়িয়ে। বিমানে ওঠার সিঁড়িও খুলে নেওয়া হয়নি। মাত্র ৫০ পা দূরে বিমান দাঁড়িয়ে। আমি দেখতে পাচ্ছি। কিন্তু যেতে পারছি না। অথচ আমার বোর্ডিং পাস থেকে শুরু করে সিট নম্বর সব মজুত। বেশ কয়েকবার এই সংস্থার বিমানে চড়ে যাতায়াতও করেছি। কোনও দিন এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি।"

এই পোস্টটির কয়েক ঘণ্টা পরেই টলিউডের আর এক জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, "ট্রেন হোক বা প্লেন, নিয়ম তো সবার জন্য এক মামা।" শ্রীলেখার এমন পোস্টে সহমত জানিয়েছেন নব্বই শতাংশ আমজনতা।

তবে এর সঙ্গেই প্রশ্ন জাগে শ্রীলেখা কী তবে হাল্কা করে ঋতুপর্ণাকেই খোঁচা দিলেন? যদিও এ বিষয়ে প্রথম সারির এক সংবাদমাধ্যমকে শ্রীলেখা সাফ জানিয়ে দিয়েছেন, "না, আমি কারও বিরুদ্ধে কিছু বলিনি।" বলাবাহুল্য, নিজের সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনারই স্মৃতিচারণ করছিলেন শ্রীলেখা মিত্র। আর সে প্রসঙ্গেই এই পোস্ট।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster