৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

বাবা হয়ে অন্যের সন্তানের ক্ষতি চাইতে নারাজ আল্লু অর্জুন, ফেরালেন কোটি টাকার প্রস্তাব

তামাকের বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ালেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন
Allu Arjun fam Bengali News
instagram.com/alluarjunonline
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২২ ১১:৩০

সোশ্যাল মিডিয়া জুড়ে 'তামাকজাত পণ্য'-এর বিজ্ঞাপনে উত্তাল নেটিজেনদের একাংশ। এই আবহে অনুগামীদের কটাক্ষের কাছে ঝুঁকেছেন জনপ্রিয় তারকা অক্ষয় কুমার (Akshay Kumar, Bollywood Actor)।

তবে 'পুষ্পা রাজ ঝুঁকেগা নেহি' এক্কেবারে প্রথম থেকেই। কোটি কোটি টাকার অফার পেয়েও ধূমপানের বিজ্ঞাপন দিতে নারাজ দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun)। তিনি নিজে যেমন ধূমপান করেন না, তেমনই কোনওরকম ধূমপানের বিজ্ঞাপনে 'ব্রান্ড' হতেও রাজি নন।

সূত্রের খবর মানলে, ছোট্ট একটি বিজ্ঞাপনের জন্য তেলুগু সুপারস্টারকে কয়েক কোটি টাকার অফার দেওয়া হয়েছিল। তা হেলায় ফিরিয়ে দেন তিনি। তবে এই ঘটনায় ট্রোলও হয়েছেন তিনি। নেটিজেনদের একাংশেরই বক্তব্য, সিনেমায় তবে কেন ধূমপানের দৃশ্যে অভিনয় করেন তিনি? এ বিষয়ে 'পুষ্পা রাজ' মুখ না খুললেও, বলাবাহুল্য গল্পের চরিত্র ফুটিয়ে তুলতে তাঁকে এমন দৃশ্যে অভিনয় করতে হয়।

তাই বলে ধূমপানের বিজ্ঞাপন দেবেন না অভিনেতা। তাঁর মতে, তিনি নিজে যেমন রিয়েল লাইফে এসবের বিরোধী তেমনই তিনি নিজেও চাননা অনুগামীদের কাছে ভুল বার্তা পৌঁছাক।

প্রসঙ্গত, ২০১১ সালে বিয়ে সারেন আল্লু অর্জুন। বর্তমানে স্ত্রী সহ ছেলে ও মেয়েকে নিয়ে বেশ খুশি অভিনেতা। তাঁর মতে, একজন বাবা হিসেবেও তিনি কখনও চান না তাঁর বিজ্ঞাপনের কারণে ভবিষ্যত প্রজন্ম বিপথে যাক। তাই তামাকজাত পণ্যের বদলে, গাছ লাগানো কিংবা গরীবদের সেবা করার মতোন নানান কাজ নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেতা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster