৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

শ্রোতাদের জন্য আসছে নতুন চমক, হিন্দি গানের কভারে জুটি বাঁধলেন ইমন-নীলাঞ্জন

'মাসাকালি' গানের কভারে কণ্ঠ দিলেন ইমন চক্রবর্তী, সঙ্গী হলেন নীলাঞ্জন
iman nilanjan marriage wedding Bengali News
বিয়ের সাজে ইমন-নীলাঞ্জন। -
srijeeta-banerjee
সৃজিতা ব্যানার্জী
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১৩:০৯

২০০৯ সাল, গায়ক মোহিত চৌহানের (Mohit Chauhan) সুরেলা কণ্ঠে মেতে উঠেছিলেন আপামর জনতা। 'দিল্লী ৬' (Delhi 6) ছবির 'মাসাকালি' (Masakali) গানটি হৃদয় ছুঁয়ে যায়নি, এমন শ্রোতা কম। পর্দায় অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং সোনাম কাপুরের (Sonam Kapoor) রসায়ন, বেশ মনে দাগ কাটার মত ছিল। সেই জনপ্রিয় গানকেই নতুন করে তৈরি করলেন গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakroborty)। যদিও তিনি একা নন, তাঁর সঙ্গী হয়েছেন তাঁর স্বামী নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh)।

মূলত ইমন প্রথমদিকে রবীন্দ্র-সঙ্গীত এবং লোক-সঙ্গীত শিল্পী হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত 'প্রাক্তন' (Praktan) ছবিটি তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই ছবিতে কণ্ঠ দিয়ে, ইমন নেপথ্য গায়িকা হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। ইমনের কণ্ঠ যে শুধু রবীন্দ্র-সঙ্গীত বা লোক-সঙ্গীত পরিবেশনের জন্যই একমাত্র উপযুক্ত, তা কিন্তু একেবারেই নয়। বরং যেকোনও আবেগী গান যে তাঁর কণ্ঠে জীবন্ত হয়ে উঠতে পারে সে কথা বারবার প্রমাণিত হয়। সম্প্রতি তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে 'মাসাকালি' গানটির একটি নতুন সংস্করণ মুক্তি পেতে চলেছে। যেখানে কণ্ঠ দিয়েছেন স্বয়ং ইমন।

'ইমন চক্রবর্তী প্রোডাকশন' (Iman Chakroborty Production) এর এই কভারে, ইমনের সঙ্গে দেখা যাবে নীলাঞ্জন ঘোষকে। বছর কয়েক আগে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সদ্য মুক্তি পেয়েছে গানের ট্রেলার। গানটিতে ইমনের সুমিষ্ট কণ্ঠের সঙ্গে, নীলাঞ্জনের পরিবেশনায় উকুলেলের সংযোজন বেশ একটি জমাটি উপস্থাপনার কারণ হতে চলেছে। গানটি নিয়ে আশাবাদী দুজনেই। আগামী ২০ মার্চ মুক্তি পাবে ইমনের কণ্ঠে 'মাসাকালি'। ইতিমধ্যে তাঁর কমেন্ট বক্স উপচে পড়েছে অগণিত ভক্তের শুভেচ্ছাবার্তায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster