২৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

'মাঝি'র সঙ্গে প্রেম সাগরে ভাসাতে আসছেন অনন্যা চক্রবর্তী, নতুন গান মুক্তির অপেক্ষায়

সঙ্গীত অনুষ্ঠান 'সারেগামাপা'তে বিচারক থেকে শ্রোতা, সকলে মুগ্ধ হয়েছিলেন বঙ্গ তনয়ার কণ্ঠে
Ananya Chakraborty 1 Bengali News
instagram.com/ananyachakrabortyy
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২
শেষ আপডেট: ৫ নভেম্বর ২০২২ ১৩:০৫

সাল ২০২১, 'দিশেহারা কেমন বোকা, মনটারে' দিয়ে তিনি প্রবেশ করেন জি টিভির (Zee Tv) 'সারেগামাপা'র (SAREGAMAPA) মঞ্চে। বলা বাহুল্য, এই গানটির মাধ্যমেই সকলের মনে জায়গা করে নেন কলকাতার অনন্যা চক্রবর্তী (Ananya Chakraborty)। তিনি যে শুধু সুগায়িকা, এমনই নয়, বরং তিনি সুলেখিকা এবং সুরকারও বটে। খুব শীঘ্রই তাঁর এই নতুন সফরের সাক্ষী হতে চলেছেন তাঁর অনুগামী তথা সকল মানুষ। আগামী ৮ নভেম্বর, জি মিউজিক বাংলায় (Zee Music Bangla) মুক্তি পাবে একটি মিউজিক ভিডিও, 'মাঝি' (Majhi)। এটি একটি লোকসঙ্গীত। এই গানের রচনা থেকে শুরু করে এমনকি সুর দেওয়া, এবং অতি অবশ্যই কণ্ঠেও রয়েছেন খোদ অনন্যা নিজে। জি মিউজিক বাংলার পক্ষ থেকে তাঁকে এমন সুযোগ দেওয়ার দরুন তাঁর মধ্যে ধ্বনিত হয়েছে কৃতজ্ঞতার সুর।

গানটি আদ্যপান্ত প্রেমের। যদিও ভিডিওর একটি অংশ দেখে গানটির সামগ্রিক আলোচনা করা যাবে না। সেই অংশে কেবল প্রকাশ পেয়েছে, ছেড়ে যাওয়ার আফসোস। এই দৃশ্যে দেখা যাচ্ছে, একটি বড় জলাশয়ের মাঝে একটি নৌকা, এবং সেখানেই গান ধরেছেন অনন্যা। যদিও সঙ্গে এক যুবককেও দেখা গেছে, যিনি প্রায় কুল কিনারাহীন অথৈ জলের মাঝে নৌকোয় দাঁড়িয়ে যেন, হারিয়ে গেছেন তাঁর ভাবজগতে।

অনন্যা সদ্য মুক্তিপ্রাপ্ত 'বিক্রম ভেদা' (Vikram Vedha) ছবিতে 'অ্যালকোহলিয়া' (Alcoholia) গানে গলা দিয়েছেন। উল্লেখ্য, এই গানের মাধ্যমেই তাঁর বলিউডে হাতে খড়ি হয়েছে। 'মাঝি' গানটিতে অনন্যার কণ্ঠে প্রকাশ পেয়েছে বিচ্ছেদ যন্ত্রণা, এবং এই যন্ত্রনাই পরিণত হয়েছে আফসোসে। ফলে বোঝাই যাচ্ছে গানটিতে ছেড়ে যাওয়ার মূলে কোনও নারীই রয়েছেন। কেমন ছিল দুটি মানুষের সম্পর্ক, কি এমন হল যার জন্য তাঁরা আজ দূরে, কিই বা হবে পরিণতি, এই সব কটি প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ৮ নভেম্বর সকাল ১১ টায়। তার জন্য অবশ্যই নজর রাখতে হবে জি মিউজিক বাংলার ইউটিউব চ্যানেলে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster