১২ নভেম্বর, ২০২৬
বিনোদন

অপেক্ষার অবসান! এপ্রিলের শেষ প্রহরে 'শ্রেয়া-ম্যাজিকে' মেতে উঠবেন হায়দ্রাবাদবাসী

কেটে গেছে দীর্ঘ কুড়ি বছর! এখনও শ্রেয়া ঘোষালের কণ্ঠের জাদু সমান ভাবে বিদ্যমান
Shreya Ghosal new Bengali News
instagram.com/shreyaghoshal
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩
শেষ আপডেট: ৬ এপ্রিল ২০২৩ ৭:১১

বহরমপুরের সেই ছোট্ট 'টুনা' আজ এই দেশের সুরের সম্রাজ্ঞী। যদিও শুধু দেশের গন্ডিতে তাঁর মহিমা আবদ্ধ, এ কথা বলা ভুল। স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও শহরের গভর্ণর টেড স্ট্রিকল্যান্ড (Ted Strickland), এই 'জাদুকরী'র জাদুতে মজে, ওহিও (Ohio) শহরে একটি বিশেষ দিন তাঁর নামে উৎসর্গ করেছেন। তিনি, শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সুরের জগতে ইতিমধ্যে অতিক্রম করেছেন দীর্ঘ কুড়ি বছর। তাঁর সুরেলা ছোঁয়ায় মেতে উঠতে, শ্রোতারা তীর্থের কাকের মত প্রহর গোনেন। হায়দ্রাবাদের (Hyderabad) শ্রোতাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। অনেকদিন ধরে পরিকল্পনা চললেও, কিছুতেই আয়োজিত হচ্ছিল না শ্রেয়া ঘোষালের কনসার্ট। অবশেষে প্রতীক্ষার অবসান হল। খুব শীঘ্রই হায়দ্রাবাদবাসী মেতে উঠতে চলেছেন শ্রেয়া-ম্যাজিকে।

আগামী ৩০ এপ্রিল হায়দ্রাবাদের গাচিবাউলি প্র্যাকটিস স্টেডিয়ামে (Gachibowli Practice Stadium) অনুষ্ঠিত হবে শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান। সন্ধ্যে ছটা থেকে অনুষ্ঠান শুরু হলেও, আধ ঘন্টা আগে পৌঁছতে হবে শ্রেয়ার গুণমুগ্ধ অনুগামীদের। টিকিটের মূল্য প্রায় সাড়ে সাতশো।

স্বয়ং গায়িকা তাঁর সামাজিক মাধ্যমে (Social Media) এই খবর প্রকাশ করতেই, অনুগামীদের উচ্ছ্বাসের অন্ত নেই। সকলেই জানিয়েছেন, এই দিনটির জন্য তাঁরা সবাই অপেক্ষায় ছিলেন। যদিও শ্রেয়ার গান শুনতে যে ইচ্ছুক ভারতের বিভিন্ন জায়গার মানুষও, তা আর বলতে বাকি থাকে না। একবার তাঁদের জায়গায় গিয়ে শ্রেয়া যাতে গান শোনান, এমন অনুরোধে ভেসে গেছে গায়িকার কমেন্ট বক্স। এমনকী দেশের মাটি ছড়িয়ে, অনুরোধ এসেছে বিদেশ থেকেও। বাঙালি হিসেবে এই বাঙালিনীর বিশ্বজয়, সত্যিই মন ছুঁয়ে যায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster