১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

সংগীত জগতে ইন্দ্রপতন! করোনায় আক্রান্ত হয়ে পরলোকগত হলেন নাদিম-শ্রবণের শ্রবণ

বেশ কিছুদিন ধরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন
Sharavan Rathore nadeem shravan Bengali News
শ্রবণ রাঠোর facebook.com/NADEEM-SHRAVAN
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ৫:২২

প্রয়াত হলেন প্রবাদপ্রতিম সংগীত পরিচালক শ্রবণ রাঠোর। বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক জুটির নাদিম শ্রবণের, শ্রবণ চলে গেলেন এদিন। ৬৬ বছর বয়সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে। তার পুত্র সঞ্জীব রাঠোর এবং তার স্ত্রী দুজনেই করোনা ভাইরাসে আক্রান্ত এবং তারাও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দিন কয়েক আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন শ্রবণ রাঠোর। চিকিৎসকদের কথা অনুযায়ী, তার অবস্থা অত্যন্ত খারাপ ছিল, এবং তার শরীরে একাধিক রোগ বাসা বেঁধেছিল।

শেষের দিকে থেকে আইসিইউতে ভর্তি রাখা হয় কিন্তু তবুও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। তার স্ত্রী এবং পুত্র দুজনেই হাসপাতালে ভর্তি থাকার কারণে তারা দুজনে বাবাকে শেষবারের মতো দেখতে পেলেন না। অন্যদিকে, শ্রবনের মৃত্যুর পরে ভেঙে পড়েছেন এই জুটির অপর স্তম্ভ নাদিম। একটি সংবাদমাধ্যমের তরফে শ্রবণ এর মৃত্যুর পর নাদিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তিনি অত্যন্ত ভেঙে পড়েছেন। নব্বইয়ের দশকে একসাথে জুটি বেঁধে কাজ করতেন নাদিম এবং শ্রবণ। আজ শ্রবণ এর মৃত্যুর খবর শুনে অত্যন্ত ভেঙে পড়েছেন নাদিম। তিনি বললেন, "এমনই একটা পরিস্থিতির মধ্যে আছি যে তার পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে পারছি না। আমার ভাইকে শেষবারের মতো দেখতে পেলাম না। আমরা দুজনে একসাথে বড় হয়েছি। আমাদের দুজনের যোগাযোগ কখনো বিচ্ছিন্ন হয়নি। সে আর নেই।"

nadeem shravan music Bengali News
নাদিম-শ্রাবন জুড়ির সুর দেওয়া সিনেমাগুলি। -

নব্বইয়ের দশকে নাদিম আখতার সইফির সঙ্গে জুটি বেঁধে কাজ করতেন শ্রবণ। বলিউডে নাদিম-শ্রবণ নামেই পরিচিত ছিলেন তাঁরা। ‘সজন’, ‘সড়ক’, ‘পরদেশ’, ‘আশিকি’-র মতো ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন দুই সঙ্গীত পরিচালক।

কিন্তু সুরকার জুটির যাত্রাপথ থমকে যায় গুলশন কুমারের মৃত্যুর পরে। ‘টি সিরিজ’-এর কর্ণধারের হত্যায় অন্যতম অভিযুক্ত হিসেবে নাম ওঠে নাদিম সইফির। সে সময়ে গ্রেফতারের ভয়ে দেশ ছেড়ে ইংল্যান্ডে পালিয়ে যান তিনি। তবে শ্রবণ চলে যাওয়ায় ‘আশিকি’-র জমানায় ইতি পড়ল চিরকালের মতো।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster