৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

ড্রাগ মামলায় শাহরুখ খানের পাশে দাঁড়ালেন শত্রুঘ্ন সিনহা, শাহরুখ এবং আরিয়ানকে নিয়ে করলেন মন্তব্য

ড্রাগ মামলায় আরিয়ান খান এবং অন্যদের জড়িত থাকা নিয়ে মন্তব্য করলেন বলিউড অভিনেতা তথা কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা
Shatrughan sinha and Shah rukh khan Bengali News
শত্রুঘ্ন সিনহা এবং শাহরুখ খান instagram.com/shatrughansinhaofficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ১৩:৪০

বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান বর্তমানে রেভ পার্টির ড্রাগ মামলায় জেল হেফাজতে রয়েছেন। এই পরিস্থিতিতে শাহরুখপুত্র আরিয়ান বেশ সমস্যার মধ্যেই রয়েছেন বলা যায়। কিন্তু, এই কঠিন সময়েও শাহরুখ খানের পাশে রয়েছেন এমন কয়েকজন মানুষ যারা কিন্তু শাহরুখ খানের এই পরিস্থিতিতে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এ রকমই একজন অফ বলিউড অভিনেতা তথা কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা। শাহরুখ খানের পাশে দাঁড়িয়ে শত্রুঘ্ন সিনহা বলেছেন, আরিয়ান খান কে টার্গেট করা হচ্ছে শুধুমাত্র শাহরুখ খান একজন বড়ো অভিনেতা বলে।

একটি সর্বভারতীয় সংবাদপত্রের সঙ্গে কথা বলার সময়, শত্রুঘ্ন সিনহা বললেন, 'আমি এটা বলছি না যে এই সমস্ত ঘটনা উনার ধর্মের জন্য হচ্ছে, তবে আমি বলতে চাই, কিছু মানুষ শাহরুখ খানের ধর্ম নিয়ে বাড়াবাড়ি শুরু করেছেন যেটা কখনোই সঠিক নয়। আমরা কিন্তু সকলেই ভারতীয় এবং আমরা সকলেই ভারত মাতা সন্তান। আমরা সকলেই ভারতীয় আইনের পালন করি। শাহরুখ খান হলো একমাত্র কারন যার জন্য আরিয়ানকে টার্গেট করা হচ্ছে। আরো অনেক নাম আছে এই ড্রাগ কাণ্ডের সঙ্গে জড়িয়ে। এদের মধ্যে আছে আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা, কিন্তু তাদের নিয়ে কেউ কোনো কথা বলছে না।'

শত্রুঘ্ন সিনহা এই মামলা নিয়ে আরও বেশ কিছু কথা বললেন। তিনি আরো বললেন, "আগেরবার যখন এরকম একটি মামলা ঘটেছিল তখন দীপিকা পাড়ুকোনকে টার্গেট করা হয়েছিল। কিন্তু ওই মামলার সঙ্গে আরও অনেক নাম জড়িয়েছিল, কিন্তু তাদেরকে নিয়ে কোনো কথা বলা হয়নি। এইবারে এই টার্গেট শাহরুখ খানের পুত্র আরিয়ানের সঙ্গে। শুধুমাত্র একটাই কারণ, আরিয়ান খান শাহরুখ খানের সন্তান এবং সাধারণ মানুষ এই অভিনেতার কারণেই তাকে টার্গেট করতে শুরু করেছে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster