১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

ভারতীয় মহিলা হকি দলের কোচ করা হবে শাহরুখ খানকে? প্রস্তাব পেলেন কিং খান

ইতিমধ্যেই শাহরুখের কাছে এই প্রস্তাব গেলেও, জবাব দেননি অভিনেতা
Woman hockey shah rukh khan Bengali News
instagram.com/iamsrk, twitter.com/TheHockeyIndia
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৭ আগস্ট ২০২১
শেষ আপডেট: ৭ আগস্ট ২০২১ ১৪:০৪

গতকাল চলতি টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) ভারতীয় মহিলা হকি দল ব্রোঞ্জ মেডেল জিততে ব্যর্থ হলেও নজর কেড়েছিল তাঁদের অদম্য ইচ্ছে ও চেষ্টা। প্রধানমন্ত্রী থেকে তাঁদের কোচ, এবং গোটা বিশ্বও তাঁদের মনোবল বৃদ্ধিতে নানান অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন। তবে সবাইকে অবাক করে সর্ড মারাইনে ভারতীয় মহিলা হকি দলের দায়িত্ব ছাড়ছেন। যদিও চুক্তি অনুযায়ী এটাই সর্ডের শেষ ম্যাচ, তবে স্পোটর্স অথরিটি অফ ইন্ডিয়া এই চুক্তি বৃদ্ধি করতে চাইলেও, সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সর্ড।

তবে প্রস্তাব ফিরিয়ে দিলেও, তার রয়েছে বিশেষ ইচ্ছে। ভারতীয় মহিলা হকি দলের কোচ হিসেবে একজনকে তাঁর খুব পছন্দ। সেই ব্যক্তিকে ইতিমধ্যেই এই প্রস্তাবও জানিয়েছেন সর্ড। তাও আবার প্রকাশ্যে! অথচ এই ব্যক্তির সঙ্গে হকির কোনো সম্পর্ক নেই। জানেন কাকে এই প্রস্তাব দিয়েছেন ভারতীয় মহিলা হকি দলের প্রাক্তন কোচ? সেই ব্যক্তি আর কেউ নন। তিনি হলেন শাহরুখ খান। আজ্ঞে হ্যাঁ, পর্দার 'কবীর খান'কে এবার ভারতীয় মহিলা হকি দলের কোচ হওয়ার প্রস্তাব দিলেন সর্ড মারাইনে। তবে বাস্তবে নয়, 'চক দে ইন্ডিয়া'-র পর পর্দায় তিনি আরও একবার শাহরুখ খানকে দেখতে চান 'কবীর খান'-এর চরিত্রে। শাহরুখের উদ্দেশে সর্ডের আর্জি, 'চক দে ইন্ডিয়া ২'-তে আরও একবার ফিরে আসুক শাহরুখ।

প্রসঙ্গত, পদক জয়ের অনেক কাছাকাছি এসেও খালি হাতেই টোকিও অলিম্পিক্স থেকে ফিরতে হচ্ছে ভারতীয় মহিলা হকি দলকে৷ টুর্নামেন্টে চতুর্থ হলেও রানি রামপালদের খেলায় মুগ্ধ প্রত্যেকেই। ব্রোঞ্জের ম্যাচে হেরে গেলেও সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রানিরা। গতকালই ট্যুইট করে শাহরুখ খান বলেন, "আশাভঙ্গ! কিন্তু উচ্চ যেথা শির। দারুণ খেলেছেন ভারতীয় হকি দলের মেয়েরা। আপনারা দেশের সবাইকে উদ্বুদ্ধ করেছেন। সেটা একপ্রকার জয়েরই শামিল।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster