২০ নভেম্বর, ২০২৬
বিনোদন

Shah Rukh Khan : জন্মদিনে আলোয় সাজল 'মন্নত', চেনা ভঙ্গিতে দেখা যাবে কি মন্নতের বারান্দায়?

শাহরুখের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Shah Rukh Khan Bengali News
শাহরুখ খান facebook.com/IamSRK
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ২ নভেম্বর ২০২১ ১৩:৩৮

আজ বলিউডের বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) জন্মদিন। এবার তিনি ৫৬ বছরে পা দিলেন। অন্যান্য বছরগুলিতে আজকের দিনে কিং খানের বাড়ি মন্নতের (Mannat) সামনে অগণিত অনুরাগীদের ভিড় থাকে। তবে এ বছরটি আগের বছরগুলোর মতো নয়। ইতিমধ্যেই রোশনাই আলোয় সেজে উঠেছে মন্নত। তবে গত বছরগুলোর মতো চেনা ভঙ্গিতে তিনি হাত নাড়বেন কিংবা ভক্তদের ধন্যবাদ জানাবেন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

উল্লেখ্য, গত বছরগুলিতে আজকের দিনে বলিউডের বাদশাকে মন্নতের বারান্দায় দাঁড়িয়ে অগণিত অনুরাগীদের সঙ্গে দেখা করেছেন। দূর থেকে হাত নেড়ে সেই চেনাভঙ্গিতে ছুঁড়ে দিয়েছেন ফ্লাইং কিস। আজকের দিনটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শাহরুখ অনুরাগীদের ভিড় থাকে চোখে পড়ার মতো। তবে এ বছরটি ঠিক আগের বছরগুলোর মতো নয়। মুম্বই প্রমোদতরীর মাদক মামলায় নাম জড়িয়েছে ছেলে আরিয়ানের। বিষয়টি এখনও বিচারাধীন, তবে অনেক লড়াইয়ের পর ঘরে ফিরেছে ছেলে আরিয়ান। একদিকে ছেলের ঘরে ফেরা এবং অপরদিকে নিজের জন্মদিনের সেলিব্রেশন কীভাবে উপভোগ করেন শাহরুখ, তাই এখন দেখার বিষয়।

প্রশ্ন উঠেছে, আজ কি বলিউডের বাদশা মন্নতের বারান্দায় দাঁড়িয়ে চেনা ভঙ্গিতেই হাত নাড়বেন? শাহরুখ খানের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আজ শাহরুখ খানকে মন্নতের বারান্দায় দেখা গেলেও যেতে পারে। তাঁর দুর্দিনে পাশে থাকার জন্য আজ হয়তো তিনি সকল অনুরাগীদের ধন্যবাদ জানাতে পারেন। হয়তো চেনা হাসিতেই দেখা মিলতে পারে বলিউডের বাদশা শাহরুখ খানকে।

শাহরুখ খানের ৫৬ বছরের জন্মদিনে ইতিমধ্যেই সেজে উঠেছে মন্নত। আলোর রোশনাই, সঙ্গে ছেলে ঘরে ফেরার খুশির আনন্দ। সেই সঙ্গে দীপাবলির আনন্দ তো আছেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। এক ফেসবুক বার্তায় কিং খানের দীর্ঘায়ু কামনা করেছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster