১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

"টাইগার থ্রি"তে কি ক্যামিও করতে চলেছেন কিং খান? ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল নেট-পাড়ায়

চলতি বছরের শেষে সালমান-ক্যাটরিনা ম্যাজিকে ফের মজতে চলেছে ভক্তকুল, মুক্তি পাবে "টাইগার থ্রি"
Salman Shahrukh Khan Bengali News
instagram.com/beingsalmankhan

একসময় তাঁরা ছিলেন বলিউডের "করণ অর্জুন", কিন্তু সময়ের স্রোতে তাঁদের, অর্থাৎ বলিউড "কিং" শাহরুখ খান (Shah Rukh Khan) এবং "ভাইজান" সালমান খানের (Salman Khan) দূরত্ব বাড়লেও এখনও একসঙ্গে তাঁদের পর্দায় দেখলে দর্শকের উচ্ছ্বাস বাড়ে বহুগুণ। সম্প্রতি একটি ভিডিওয় যাচ্ছে, সালমান খান অভিনীত আসন্ন ছবি "টাইগার থ্রি" (Tiger 3) এর সেটে দেখা গেছে শাহরুখ খানের উপস্থিতি। তবে কি তিনি ক্যামিও করছেন, সেই নিয়েই উত্তেজিত তাঁদের ভক্তকুল।

চলতি বছর জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত "পাঠান" (Pathaan)। সেখানে সালমান খানকে দেখা যায় অতিথি শিল্পী হিসেবে। যখনই তাঁরা অতীতের দূরত্ব ভুলে এক হয়েছেন, তখনই তাঁদের নিয়ে দর্শকদের উন্মাদনা দেখা গেছে আকাশ ছোঁয়া। সম্প্রতি সালমান খানের ছবি "টাইগার থ্রি" এর শুটিং ফ্লোরে দেখা গেছে শাহরুখের উপস্থিতি। এই দৃশ্যটি মুহূর্ত-বন্দী করতে ভোলেননি উপস্থিত জনৈক ব্যাক্তি। সেই ভিডিওটি ভাইরাল (Viral Video) হতেই দর্শকদের অনুমান, "টাইগার থ্রি" তে তবে সালমানের সঙ্গে কোনও বিশেষ চরিত্রে জুটি বাঁধবেন স্বয়ং বলিউডের "বাদশা"।

বরাবরের মত সালমান খানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)। তবে এবারে খল চরিত্রে থাকবে বিশেষ চমক। নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন ইমরান হাশমি (Emraan Hashmi)। মণীশ শর্মা (Maneesh Sharma) পরিচালিত "টাইগার" ফ্র্যাঞ্চাইজির এই ছবিটি হিন্দি ছাড়াও তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে। সম্ভাব্য দীপাবলি নাগাদ ফের সালমান এবং ক্যাটরিনার রোমান্স এবং দুর্দান্ত অ্যাকশনে মজতে চলেছে বলিউড, সঙ্গে যদি থাকে কিং খানের উপস্থিতি, তাহলে তো একেবারে সোনায় সোহাগা!

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster