২২ নভেম্বর, ২০২৬
বিনোদন

চরিত্রহীনের লিড চরিত্রের সৌরভ এবার পা রাখলেন তৃণমূলে, নয়া চমক শাসকদলের

সৎ থেকে দলের কাজ করতে চাই, মানুষের ঘরে ঢুকে মানুষের জন্য কাজ করব : তৃণমূলে যোগ দিয়েই সৌরভের হুঙ্কার
sourav das joins tmc Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ১৫:৩৬

বাংলা ওয়েব সিরিজের জগতে পরিচিত মুখ অভিনেতা সৌরভ দাস এবার যোগ দিলেন তৃণমূলে। শুক্রবার তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে রাজ্যের শাসকদলে পা রাখলেন সৌরভ। তৃণমূলে যোগ দিয়েই সৌরভ বলেন, "সৎ থেকে দলের কাজ করব। ঘরে ঢুকে মানুষের জন্য কাজ করব। জড়িয়ে ধরব মানুষকে। যেটা আমি শিখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে।"

সৌরভ এদিন আরও বলেন, "এমনিও আমরা রাজনীতি নিয়ে কথা বলি। সব কথার শেষে বলতাম, জয় বাংলা। আজ আমার গর্ব বোধ হচ্ছে। এটা ভেবে যে আমার মাথায় দিদির হাত আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। তাই এটা আমি বলতে পারি, জয় বাংলাটা সব থেকে জোরে আমিই বলতে পারব।"

বিধানসভা নির্বাচনের আগে বহু নেতামন্ত্রীদের দল ছাড়ার হিরিকের মাঝেই তৃণমূলের তরফে নতুন চমক। বলাবাহুল্য, ইয়ং জেনারেশনের কাছে সৌরভ খুব প্রিয় মানুষ। তাঁর অনুগামীর সংখ্যাও বিশাল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, অভিনেতা দেব, সোহমদের মতো সৌরভ তৃণমূলে যোগ দেওয়ায় নতুন প্রজন্মের কাছে আরও পৌঁছতে পারবে রাজ্যের শাসকদল। ভোটের আগে যা যে কোনও রাজনৈতিক দলের অন্যতম লক্ষ্য।

দলে যোগ দিয়ে সৌরভ বলেন, ''প্রথমত এমন একজন মানুষের পাশে বসে আছি যাকে দেখে বড় হয়েছি। উনি আমার কথা বলছেন এটা আমার সৌভাগ্য। অনেকেই হয়ত ভ্রু কুঁচকাচ্ছেন। ভাবছেন এটা আমার এখানে আসার সঠিক সময় কিনা! এটুকু বলতে পারি আমি ১০০ শতাংশ নিশ্চিত হয়েই এখানে এসেছি। আমি ছোট থেকেই ভাবতাম মানুষের ভালো হওয়া উচিত। সেটা আমার বাবার থেকেই শেখা। কখনও ভাবিনি, মাথায় এমন একজন মানুষের হাত পাবো। মাননীয়া মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার অনুপ্রেরণা। যে আগুন তাঁর মধ্য়ে রয়েছে, তা মানুষকে অনুপ্রেরণা জোগায়। মুখ্যমন্ত্রী এবং পার্থ চট্টোপাধ্যায় সহ সকলে ভেবেছেন, আমি এই পতাকা ধরার যোগ্য, সেটাই আমার কাছে বড় বিষয়।''

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster