১৫ নভেম্বর, ২০২৬
বিনোদন

সত্যজিৎ রায়ের 'সোনার কেল্লা' আরবাজ খান ও মালাইকা আরোরা প্রযোজিত? বির্তকের মুখে ইন্ডিয়ান ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যাল

প্রথম দিনই বিতর্কের মুখে ইন্ডিয়ান ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ
Iffi51 Bengali News
International Film Festival Twitter
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১৬:৫২

করোনার প্রকোপ এখনও কমেনি, যদিও কিছুটা স্বস্তি দিচ্ছে ভ্যাকসিনের খোঁজ। তবে করোনার জেরেই পিছিয়েছে বহু সামাজিক ক্রিয়াকালাপ। তেমনই করোনা আবহে দু-মাস পিছিয়ে গত শনিবার থেকে গোয়ায় শুরু হয়েছে ইন্ডিয়ান ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যালের ৫১তম বার্ষিকী। আর প্রথম দিনই বিতর্কের মুখে ইন্ডিয়ান ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ।

তবে কীসের জন্য এই বির্তক? এ বিষয়ে জানা গেছে, এই বছর কিছুটা নতুন আঙ্গিকে বিশ্বের বাঙালি চলচ্চিত্র পরিচালকের মহান কর্মযজ্ঞকে বিশেষ সম্মান জানাতে যাচ্ছিল কর্তৃপক্ষ। আর সেখানে ‘হোমেজ’ বিভাগে প্রদর্শিত হবার কথা ছিল সত্যজিৎ রায়ের পাঁচটি ছবি, তালিকায় ছিল 'সোনার কেল্লা'ও।

এত অবদি সব ঠিক থাকলেও, 'সোনার কেল্লা' ছবির সারসংক্ষেপে কর্তৃপক্ষের অবহেলায় ঢুকে গিয়েছিল সলমন খানের ‘দাবাং’ ছবির প্লট। এমনকি ছবির বিররণে লেখা ছিল, এটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন আরবাজ খান, মালাইকা আরোরা এবং ধিলিন মেহতা। অন্যদিকে ছবির কাহিনি সম্পর্কে বলা হয়, "এটি দাবাং পুলিশ অফিসার চুলবুল পান্ডের কাহিনি, যে নিজেও দুর্নীতির সঙ্গে যুক্ত। সত্ বাবা ও ভাই মাক্ষী পাণ্ডের সঙ্গে তাঁর তিক্ত সম্পর্ক। তবে চুলবুলের জীবন পালটে যায় যখন এক দুর্নীতিপরায়ণ নেতার মুখোমুখি হয় সে।" এরপরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ট্যুইটারে।

অবশ্য পরে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে কর্তৃপক্ষ ট্যুইট করে লেখেন, "আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি ইফির ফিল্ম গাইডে সোনার কেল্লা ছবি সম্পর্কে একটা ভুল তথ্য দেওয়ার জন্য। এটা একেবারেই অনিচ্ছাকৃত এবং সেই ভুল শুধরে নেওয়া হয়েছে। এর জন্য যে অসুবিধা তৈরি হয়েছে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster