২৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

দরিদ্র ভিখারিকে মাত্র ১০ টাকা ভিক্ষা দিয়ে বিতর্কের মুখে অভিনেত্রী সারা আলি খান, ভাইরাল ভিডিও

খাবার দোকানের বাইরে দাঁড়িয়ে দরিদ্র ভিখারিকে মাত্র ১০ টাকা দেওয়ায় বিতর্কের মুখে সারা
Sara ali khan Bengali News
সারা আলি খান Facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ১৫:৫৩

বিতর্ক অভিনেতা-অভিনেত্রীদের সব সময় কিছু না কিছু সমস্যার মধ্যে ফেলে রাখে। ঠিক যেরকম ভাবে বলিউড অভিনেত্রী সারা আলি খান আবারো বিতর্কে সম্মুখীন হলেন। সোশ্যাল মিডিয়াতে তার কৃতকর্মের জন্য আবারও ট্রোল হলেন অভিনেত্রী সারা আলি খান। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি তার মা অমৃতা সিং এবং তার ভাই ইব্রাহিম আলী খানের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন। আমরা এই ভিডিওতে দেখতে পেলাম, সারা আলি খান তার মা এবং ভাইয়ের সঙ্গে লাঞ্চ করে গাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

কিন্তু পথেই একটি মেয়ে তার কাছ থেকে ভিক্ষা চায়। পরিবর্তে সারা আলি খান তার হাতে একটি বিস্কুটের প্যাকেট এবং একটি ১০ টাকার নোট ধরিয়ে দেন। এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই সারা আলি খানের বিরুদ্ধে একাধিক মন্তব্য ভেসে আসতে শুরু করে। এতবড় মাপের একজন অভিনেত্রী হয়েও তিনি একজন ভিখারির হাতে মাত্র ১০ টাকা দিলেন! এই বিষয়টি নিয়ে সরব নেট জনতা। সোশ্যাল মিডিয়ার একজন ব্যবহারকারী লিখেছেন, " কোটি কোটি টাকার মালকিন কত টাকা দিয়েছেন? মাত্র ১০ টাকা।" অন্য আরেকজন আবার লিখলেন, " এর থেকে বেশি তো আমরা মধ্যবিত্তরা সাহায্য করি গরিবদের।

যদিও সারা আলি খানের অনেক ভক্তরা তার এই সাহায্য করার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই এই ভিডিওর কমেন্ট বক্সে ভালোবাসা এঁকেছেন। তবে শুধুমাত্র যে সারা আলি খান এই ভিডিওর জন্য ট্রোলের শিকার হয়েছেন তা কিন্তু নয়, তার ভাই ইব্রাহিম আলি খান পাবলিক প্লেসে একটি স্যান্ডো গেঞ্জি পরে যাওয়ার জন্যও বিতর্কের সম্মুখীন হয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, সারা আলি খান বর্তমানে নিজের পরবর্তী সিনেমার শুটিংয়ের জন্য ব্যস্ত। আমরা তাকে দেখতে পেতে চলেছি আনন্দ এল রাই এর অথরঙ্গি রে সিনেমায়, যেখানে তার সাথে থাকবেন অক্ষয় কুমার এবং ধনুষ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster