১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

সমির ওয়াংখেড়েকে সরিয়ে দিয়ে আরিয়ান মামলার দায়িত্ব নিলো দিল্লি এনসিবি, দেশজুড়ে শুরু জল্পনা

এই সিদ্ধান্ত নিয়ে কি বললেন সমির ওয়াংখেড়ে?
Aryan khan and sameer wankhede Bengali News
আরিয়ান খান এবং সমীর ওয়াংখেড়ে ~
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ৬ নভেম্বর ২০২১ ৮:১৯

সম্প্রতি নারকটিকস কন্ট্রোল ব্যুরোর তরফ থেকে ট্রান্সফার করা হল একসাথে ৬টি মামলাকে। আর এই তালিকায় সবথেকে গুরুত্বপূর্ণ বলিউড বাদশা আরিয়ান খানের ড্রাগ মামলা। এতদিন পর্যন্ত মুম্বাই নারকটিকস কন্ট্রোল ব্যুরো এই ঘটনার তদন্ত চালাচ্ছিল। কিন্তু তারপরে এই ঘটনার মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হয় এবং বিতর্কের মধ্যে পরে যান এনসিবি অফিসার সমির ওয়াংখেড়ে। পরবর্তীতে এই কারণেই মূলত, মুম্বাই সেকশন থেকে এই গুরুত্বপূর্ণ মামলা সরিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের কাছে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এনসিবি ইন্ডিয়া। জানা যাচ্ছে, এবার থেকে এই মামলার দায়িত্বভার গ্রহণ করবেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্য সঞ্জয় কুমার সিং।

জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুম্বাই এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ভিজিলেন্স টিমের তরফ থেকে একটি তদন্ত কমিটি গঠন করার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে এনসিবি কর্তৃপক্ষ। প্রসঙ্গত উল্লেখ্য, ৩ অক্টোবর একটি প্রমোদতরী থেকে ড্রাগ সহ ধরা পড়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। এই বিশেষ রেইড চালিয়েছিল মুম্বাই এনসিবি, যার প্রধান ছিলেন সমীর ওয়াংখেড়ে। এবারে সেই মামলার তদন্তের জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হলো, যার প্রধান হতে চলেছেন সঞ্জয় কুমার সিং, যিনি আদতে একজন ডেপুটি ডিরেক্টর জেনারেল অফিসার।

এনসিবির এই সিদ্ধান্তের ব্যাপারে সমীর ওয়াংখেড়ের মতামত জানতে চাওয়া হলে তিনি বললেন, 'আমি কিন্তু এখনও পর্যন্ত মুম্বাই এনসিবির জোনাল ডিরেক্টর আছি এবং এই পদ থেকে আমাকে সরানো হয়নি এখনও। কিন্তু আমি নিজেই চাই যাতে, আরিয়ান খানের এই মামলা এবং আমার বিরুদ্ধে আনা নবাব মালিকের অভিযোগের তদন্ত করার জন্য একটি কেন্দ্রীয় কমিটি নিযুক্ত করা হোক। এটা খুবই ভালো হলো যে, এবারে দিল্লির একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই মামলার তদন্তভার গ্রহণ করেছে।আমাকে এই মামলা থেকে অপসারিত করা হয়নি। বরং আমি নিজেই চেয়েছিলাম যেনো দিল্লির কোনো একটি সংস্থা এই মামলার তদন্ত করে। আমার খুব ভালো লাগছে যে আমার লিখিত আবেদনের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করেছে এনসিবি এবং দিল্লি এনসিবির তরফ থেকে এবারে এই মামলার তদন্ত করা হবে। মুম্বাই এনসিবি এবং দিল্লি এনসিবির মধ্যে যে একটা ভালো সম্পর্ক আছে এই মামলা সেটা আবারও প্রমাণ করে দিলো।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster