১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

আসছে 'টাইগার থ্রি', ঘোষণা সলমন-ক্যাটরিনার

দেখতে দেখতে আজ ১০ বছর পার করল 'এক থা টাইগার'
Salman Kat Bengali News
instagram.com/katrinakaif, /beingsalmankhan
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২
শেষ আপডেট: ১৫ আগস্ট ২০২২ ১৯:১৯

স্বাধীনতা দিবসে (Independence Day 2022) বিশেষ সুখবর দিলেন সলমন খান (Salman Khan)। স্বাধীনতা দিবসে (Salman Khan Tiger 3 Release Date) তাঁর বহু প্রতিক্ষিত ছবি 'টাইগার থ্রি' -এর মুক্তির তারিখ জানালেন বলিউডের ভাইজান৷ ২০১২ সালে মুক্তি পেয়েছিল 'এক থা টাইগার'। দেখতে দেখতে আজ ১০ বছর পার করল এই ছবি। এরপর ২০১৭ সালে পর্দায় আসে 'টাইগার জিন্দা হ্যায়'। এবার ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে এই সিরিজের তৃতীয় ছবি 'টাইগার থ্রি'।

ঈদ উপলক্ষে আগামী বছর ২১ এপ্রিল টাইগার সিরিজের এই নতুন ছবিটি মুক্তি পেতে চলেছে। 'টাইগার থ্রি' পরিচালনার দায়িত্বে আছেন মণীশ শর্মা৷ ক্যাটরিনা-সলমন ছাড়াও, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ইমরান হাশমি।

প্রসঙ্গত, আগেই ছবির একটি টিজারও ভক্তদের জন্য শেয়ার করেছিলেন সলমন। বলাবাহুল্য, এই সিরিজের আগামী ছবি 'টাইগার থ্রি' ঘিরে প্রথম থেকেই উত্তেজনা তুঙ্গে। কিছু মাস আগেই এই ছবির শ্যুট করতে চাটার্ড ফ্লাইটে রাশিয়া পাড়ি দিয়েছিলেন সলমন-ক্যাটরিনা। রাশিয়া সহ মোট চারটি দেশে শ্যুট করেন সলমন ও ক্যাটরিনা। চিত্রনাট্যের খাতিরেই এই ছবির বেশ কিছুটা অংশ শ্যুট করতে হয়েছে বিদেশে। প্রায় ৪৫ দিন ধরে চলে শ্যুটিং। 

তবে সলমন অবশ্য এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি 'কভি ঈদ কভি দিওয়ালি'-র শ্যুটিং নিয়ে ৷ আপাতত তিনি রয়েছেন লাদাখে৷ সোমবারই শ্যুটিংয়ের জন্য লাদাখে রওনা দিয়েছেন তিনি। আর সেখান থেকেই এই সুখবর দিলেন তিনি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster