৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

রাজনীতির পাশাপাশি অভিনয়ে ফিরছেন সায়নী, দেখা মিলবে নতুন রূপে

ছবিতে বিমলা রায় নামে চরিত্রে থাকছেন সায়নী, যে চরিত্রটি তৈরি করা হবে বিজয়া রায়ের ছায়ায়
Saayoni new Bengali News
সায়নী ঘোষ instagram.com/sayanigh
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ২৮ জুলাই ২০২১
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৩:১১

বর্তমানে যুব তৃণমূলের (Trinamool) সভাপতি পদের দায়িত্বে রয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ (Tollywood Actress Saayoni Ghosh)।

এরই মাঝে সুখবর দিলেন অভিনেত্রী স্বয়ং। শীঘ্রই শ্যুটিংয় ফ্লোরে ফিরছেন অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। অনীক দত্তের পরবর্তী ছবি ‘অপরাজিত’য় তাঁকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবিতে বিমলা রায় নামে চরিত্রে থাকছেন সায়নী, যে চরিত্রটি তৈরি করা হবে বিজয়া রায়ের ছায়ায়। এর আগেও অনীক দত্তর সঙ্গে ছবিতে কাজ করেছেন সায়নী।

এ বিষয়ে সায়নী সংবাদমাধ্যমকে বললেন, "এটা তো ঠিক বায়োপিক নয়। কিন্তু বিজয়া রায়ের ছায়ায় তৈরি হবে চরিত্রটি। ভীষণ আধুনিকমনস্ক একটি চরিত্র, তার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি। ওঁকে নিয়ে যা লেখা পাচ্ছি, পড়ছি। চিত্রনাট্যও বারেবারে পড়ছি। তার পরে রয়েছে অনীকদার গাইডেন্স। কিন্তু যেহেতু এটা ঠিক বায়োপিক নয়, তাই নিজের কিছু ইনপুটসও থাকছে।"

তবে অতীতে অনীক দত্তের সঙ্গে কাজ করার সুবাদে সায়নীর বোঝাপড়া খুব ভাল পরিচালকের সঙ্গে। ছবির কাজ আর একটু এগোলে সন্দীপ রায়ের সঙ্গেও দেখা করার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। সায়নীর কথায়, "এমনও সময় গিয়েছে, যখন বছরে চোদ্দো-পনেরোটা ছবি করেছি। এখন রাজনীতি মন দিয়ে করতে চাই। কিন্তু ভাল চরিত্রের প্রতি আকর্ষণ তো থাকেই। কিন্তু যেহেতু এখন একটি রাজনৈতিক দলের সদস্য, তাই দায়িত্বও বাড়ছে। কনটেন্ট বাছতে হচ্ছে ভেবেচিন্তে। অনেক ছবিই বাদ দিতে হচ্ছে। যে ক্ষেত্রে টানা অনেক দিন শুটিং বা বেশি আউটডোর রয়েছে, সেগুলো এখন বাদ দিচ্ছি। সাংগঠনিক কাজ বা যে চরিত্রে অভিনয়ের দায়িত্ব নেব, কোনওটার সঙ্গেই আপস করতে চাই না।"

জানা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষ থেকেই শুরু হবে ছবির শ্যুটিং। ছবিতে সায়নীর বিপরীতে থাকছেন আবীর চট্টোপাধ্যায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster