২৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

'গুজবে কান দেবেন না', আত্মহত্যার ভুয়ো খবর নিয়ে সরব অভিনেতা রোহন ভট্টাচার্য

কিছুদিন ধরে তাঁর পোস্ট ঘিরে চলছিল তরজা, মুখ খুললেন রোহন
Rohan l Bengali News
instagram.com/rohaan_bhattacharjee
srijeeta-banerjee
সৃজিতা ব্যানার্জী
প্রকাশিত: ১৮ মে ২০২২
শেষ আপডেট: ১৮ মে ২০২২ ২০:২৫

দিনকয়েক আগে, টেলি দুনিয়ায় নেমে এসেছে বিষাদের ছায়া! অভিনেত্রী পল্লবী দের (Pallavi Dey) অকাল মৃত্যুতে সরগরম টলি-মহল! সেই হট্টগোলের মাঝেই সামাজিক মাধ্যমে, অভিনেতা রোহন ভট্টাচার্য (Rohaan Bhattacharjee) করে বসেছিলেন একটি পোস্ট, যেখানে কবি শামসুর রহমানের উদ্ধৃতি দিয়ে লেখা ছিল, "আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসব না! তবে যেটুকু নিয়ে গেলাম, তাঁর প্রতিদান আমি দিতে পারব না!" এই পোস্টকে ঘিরেই নতুন করে উত্তাল হয়ে ওঠে নেট পাড়া থেকে টলি পাড়া।

Rohan ss Bengali News
instagram.com/rohaan_bhattacharjee

সম্প্রতি রোহনের দীর্ঘদিনের বান্ধবী, সৃজলা গুহর (Srijla Guha) সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে। নেট-'বিশেষজ্ঞ'রা ধরে নেন, সেই বিষাদেই হয়তো রোহন কোন অনুচিত পথ নির্বাচন করতে চলেছেন। প্রয়াত অভিনেত্রী পল্লবীর মত, তিনিও হয়তো আত্মহত্যার কথা চিন্তা করেছেন। সামাজিক মাধ্যমে রোহন ভীষণ সক্রিয়। বেশিরভাগ ক্ষেত্রেই তাঁর কৌতুক মনোভাবসম্পন্ন ভিডিওই তাঁর অনুগামীরা উপভোগ করে থাকেন। সেই রোহনের জীবনে কি তাহলে বিচ্ছেদের কারণে নেমে এলো অবসাদ? বিভিন্ন সংবাদমাধ্যমে সেই খবর নিয়ে চলতে থাকে অবিরাম তরজা। অনুরাগী বা আত্মীয়দের 'দুশ্চিন্তা'য় রোহন এবং তাঁর পরিবার জেরবার হয়ে ওঠেন। রোহন প্রতিনিয়তই সামাজিক মাধ্যমে জানাতে থাকেন, তাঁকে নিয়ে ভ্রান্ত ধারনা তৈরি করা হচ্ছে! কিন্তু কেউ রোহনের সেই বয়ান-কে গ্রাহ্য করেননি। উপরন্তু রোহনকে নিয়ে অনবরত অপপ্রচার হয়েই গেছে। অবশেষে তিতিবিরক্ত হয়ে স্বয়ং রোহন এই বিষয়ে মুখ খুললেন।

রোহন জানিয়েছেন, বিভিন্ন মিডিয়া তাঁকে নিয়ে যা শুরু করেছেন, তা পুরোটাই গুজব! ক্রুদ্ধ রোহন বলেন, হয়ত মিডিয়ারই কোনও স্বার্থ জড়িয়ে তাঁকে নিয়ে ভ্রান্ত খবর রটানোর ক্ষেত্রে। এতে তাঁর পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে তাঁর মা। সন্তানের সম্পর্কে এই ধরনের খবরে কোন মা'ই সন্তুষ্ট হবেন না। বরং যার বাস্তব অস্তিত্ব সত্যি নেই, সেই নিয়েও মায়ের মন ব্যাকুল হবে। একেই সম্প্রতি তাঁর বাবাকে হারিয়েছেন রোহন, তার ওপর এমন পরিস্থিতি তাঁর পরিবারে জটিলতা সৃষ্টি করেছে। প্রাক্তন প্রেমিকা, সৃজলার প্রসঙ্গেও রোহন সরব হয়েছেন তাঁর ভিডিওয়। জানিয়েছেন, যে মানুষটি তাঁর জীবনে সমস্ত ভালো মুহূর্তের উৎস, তাঁর জন্য রোহনের জীবনে খারাপ কিছু ঘটতে পারেনা। এখনও তাঁরা সবচেয়ে ভালো বন্ধু! তাঁর করা এই পোস্টটিতে, তাঁর অনুগামীরা যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, সেরকমই নেট নাগরিকদের এই অতিরিক্ত 'বাড়াবাড়ি' নিয়েও অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন।

আপাতত রোহন এখন তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল সামলানোর সঙ্গে, হইচইয়ের একটি আসন্ন প্রজেক্টে মুখ দেখাতে চলেছেন। তাঁর কাঁধে এখন তাঁর মায়ের দায়িত্ব আছে। তিনি ভিডিওর শেষে তাই জানিয়েছেন সকলের উদ্দেশ্যে, ভালো থাকতে, এবং ভালো থাকতে দিতে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster