১৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

দেখুন তো, চিনতে পারছেন আপনাদের বং-ক্রাশ'কে?

অনুগামীদের প্রশ্নের সম্মুখীন হয়ে অভিনেত্রী প্রকাশ্যে আনলেন এই ছবি
Childhood memories Ritabhari Bengali News
instagram.com/ritabhari_chakraborty
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১
শেষ আপডেট: ১৬ আগস্ট ২০২১ ১৪:০৯

তারকাদের নিয়ে আমাদের কৌতুহলের শেষ নেই। তারকাদের আয় কত? তাঁদের শিক্ষাগত যোগ্যতা কত? তারকাদের কটা বাড়ি, কতগুলি গাড়ি, আবার সেগুলির বর্তমান মূল্য কত, মা-বাবা কে? মা-বাবার সঙ্গে ইন্ড্রাস্টির পূর্বের যোগসূত্র আছে কিনা, কিংবা প্রতি সিনেমা থেকে কারা কত আয় করে নিল? কতই না প্রশ্ন আমাদের। তারকারা আমাদের কৌতুহল মেটাতে এত্তসব প্রশ্নের সঠিক উত্তর দিলেও, আমরা আবার বিশ্বাস করি না প্রথমেই। আরও কয়েকবার ঘুরিয়ে জিজ্ঞেস করে ফেলি, ভাগ্য ভালো হলে আর তারকারাও একই প্রশ্নে বিরক্ত হলে, তাঁরা চেষ্টা করেন উত্তর দেওয়ার। তবুও মেটে না আমাদের সাধ। সোশ্যাল মিডিয়ার অলিগলিতে শুরু হয় চর্চা।

তবে চর্চিত অভিনেত্রীরা, যাদের বর্তমান প্রজন্ম একেবারে বং ক্রাশ হিসেবে মানে, কেমন ছিল তাঁদের ছেলেবেলার মুখশ্রী? জানতে ইচ্ছে হয় সকলেরই। সদা হাস্যময় জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।

যিনি মাধ্যমিক পরীক্ষার পরেই একটি বাংলা ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন। এই ধারাবাহিকের টিআরপি রেটিং এতোটাই বেশি ছিল যে,এখনও 'ললিতা' বলে সবাই ঋতাভরীকে এক নামে চেনে। তবে শুধু দক্ষ অভিনয় নয়, পড়াশোনাতেও রয়েছে তাঁর বহু খেতাব। সে কথা আমাদের জানা।

পড়াশোনা, অভিনয়, গানের কন্ঠ থেকে সিনেমা লেখার দক্ষতা সবেতেই সফল হয়েছেন ঋতাভরী। তবে এসবের পাশাপাশি ৭৪ জন শিশুর মা ঋতাভরী, এমনকি কয়েক হাজার মহিলার জীবনের লড়াইয়ে পাশে থেকেছেন ঋতাভরী। কিন্তু জানেন কী কেমন ছিল ঋতাভরীর ছেলেবেলা?

ফ্যানেদের প্রশ্নের সম্মুখীন হয়েই ঋতাভরী নিজের স্টোরিতে প্রকাশ্যে আনেন তাঁর ছেলেবেলার দুটি ছবি।

Childhood memories Ritabhari Bengali News
instagram.com/ritabhari_chakraborty

বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। অনুগামীদের প্রশ্নের উত্তর দেওয়া হোক কিংবা লাইভ, প্রায়শই দেখা মেলে তাঁর। এর পাশাপাশি সমাজ সেবামূলক কাজ থেকেও থেমে নেই তিনি। করোনা মহামারীতে সাধারণ মানুষের সাহায্যে সাধ্যমতো এগিয়ে এসেছেন তিনি। কয়েক মাস আগেই ১০০ জন প্রবীণ মানুষের কোভিড টিকার ব্যবস্থা করেন।

তবে শুধু কী তাই! ঋতুস্রাব নিয়ে সচেতনতা বাড়াতে গতবছর ব্রহ্মা জানেন গোপন কম্মটি মুক্তির আগে কলকাতার বুকে মৌন মিছিল করেছিলেন ‘শবরী’ ঋতাভরী চক্রবর্তী। পরবর্তীতে কলকাতার সব শৌচাগারে স্যানিটারি ন্যাপকিনের বন্দোবস্ত করার অঙ্গীকার নিয়েছেন অভিনেত্রী।

আর সেই মতোই অভিনেত্রী স্বপ্ন দেখেন, কলকাতা প্রথম এমন শহর হবে, যেখানে প্রত্যেক সাধারণ শৌচাগারে থাকবে প্যাড ভেন্ডিং মেশিন। আর সেই স্বপ্নের পিছনে এখনও কাজ করে চলেছেন ঋতাভরী এবং কলকাতার প্যাডম্যান শোভন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster