২০ নভেম্বর, ২০২৬
বিনোদন

আধুনিক নয়, বরং 'ভিনটেজ' লুকে মোহময়ী অবতারে ধরা দিলেন 'ওগো বধূ সুন্দরী' ঋতাভরী

দেশীয় হোক বা পাশ্চাত্য, যেকোনও পোশাকেই ঋতাভরী চক্রবর্তী হয়ে ওঠেন 'ফ্যাশন ডিভা'
Ritabhari black and white Bengali News
instagram.com/ritabhari_chakraborty
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২২
শেষ আপডেট: ৯ ডিসেম্বর ২০২২ ১১:২০

কখনও 'ওয়েস্টার্ন', কখনও বা 'ট্র্যাডিশনাল', কখনও ঢেউ খেলানো 'ফ্লোরাল' গাউনে ঝড় তোলেন নেটিজেনদের হৃদয়ে, কখনও লাল পাড় সাদা শাড়ির কোমলতায় দীপ্তি ছড়ান। টলিউড ইন্ড্রাস্ট্রিতে 'ফ্যাশন' এর যদি কেউ সর্বেসর্বা হয়ে থাকেন, নিঃসন্দেহে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) সেই স্থানে রাজ করবেন। সম্প্রতি তিনি একটি ক্লাসিক ভিনটেজ (Classic Vintage) এবং 'রেট্রো' (Retro) অবতারে ধরা দিয়েছেন।

যুগ এগিয়েছে। আমরাও সময় তথা যুগের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছি। পুরাতন সময়কে পিছনে ফেলে এলেও, কিছু স্মৃতি আজও আমরা জীবন্ত রাখতে চাই। যেমন রাখতে চাই পুরনো দিনের ছবির 'ভিনটেজ' সাজসজ্জাকে। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও আগেকারদিনের নায়িকাদের মত সাজসজ্জা করার জন্য বিশেষভাবে পিপাসু ছিলেন। ফলে তিনি যেমনটি চেয়েছেন, তেমনটিই হয়েছে। ঢেউ খেলানো বব কাট কেশসজ্জার সঙ্গে, মানানসই শাড়ি এবং মুক্তোর অলঙ্কারে একেবারে তিনি হয়ে উঠেছেন পুরনো দিনের ছবির নায়িকার মত! বাদ যায়নি তাঁর চোখের সজ্জাও। একেবারে ষাট কিংবা সত্তর দশকের নায়িকাদের মত ডানার মত করে এঁকেছেন চোখ। ভ্রু যুগলের ওপরের দিকে মাঝ বরাবর রয়েছে ছোট্ট একখানি বিন্দু টিপ। তাঁর এই মোহময়ী আবেশ থেকে, সহজে মুখ ফেরানো দায়!

'ভিনটেজ' প্রভাব রাখার জন্য তিনি ছবিগুলি সাদা কালো আমেজেই সামাজিক মাধ্যমে (Social Media) প্রকাশ করেছেন। এমনকি চলতি হাওয়ার (Trend) সঙ্গে তাল মিলিয়ে যোগ করেছেন, লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) কণ্ঠে 'নাগিন' (Nagin) ছবির গান, 'মেরা দিল ইয়ে পুকারে আজা'। শুধু তাই নয়, রাজ কাপুর (Raj Kapoor) এবং নার্গিস দত্ত (Nargis Dutt) অভিনীত 'আওয়ারা' (Awara) ছবির গানের কলিও তাঁর সাদা কালো মুহূর্তকে, ভিনটেজ তথা রেট্রো আমেজের মাধুর্য দিয়েছে। তাঁর পরিবার থেকে অনুগামী, সকলেই এই 'ওগো বধূ সুন্দরী'টির ছবিতে মুগ্ধতার কথা প্রকাশ করেছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster