২০ নভেম্বর, ২০২৬
বিনোদন

কোন নতুন চমক দিতে চলেছেন ঋতাভরী ও সোহম, 'সারপ্রাইজ' এর অপেক্ষায় দর্শকমহল

'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিতে জুটি বাঁধেন ঋতাভরী চক্রবর্তী এবং সোহম মজুমদার
Ritabhari n Bengali News
instagram.com/ritabhari_chakraborty
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২
শেষ আপডেট: ৩১ আগস্ট ২০২২ ১০:০২

২০২০ র মার্চ মাসে মুক্তি পায় উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত (Windows Production), অরিত্র মুখার্জী পরিচালিত ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' (Brahma Janen Gopon Kommoti)। সেখানে প্রথমবারের মত জুটি বাঁধেন, বাঙালির অত্যন্ত পছন্দের অভিনেত্রী (Tollywood Actress) ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) এবং সোহম মজুমদার (Soham Majumdar)। তাঁদের জুটি দর্শকের বেশ মনে ধরেছিল। সামাজিক মাধ্যম (Social Media), ইনস্টাগ্রামে (Instagram) সম্প্রতি ঋতাভরী জানিয়েছেন, এই যুগল ফের ধরা দেবেন খুব শীঘ্রই, যার জন্য অনুগামীদের অপেক্ষা করতে হবে।

শুধু রুপোলি পর্দা না, সোশ্যাল মিডিয়াতেও রীতিমত রাজ করেন 'ওগো বধূ সুন্দরী' ঋতাভরী চক্রবর্তী। কখনও তাঁকে তাঁর স্কুলের বিশেষ শিশুদের সঙ্গে বিভিন্ন মুহুর্ত উদযাপন করতে, কখনও দেশের বাইরে মোহময়ী রূপে ধরা দিতে, বা কখনও আটপৌরে শাড়িতে লক্ষ্মীমন্ত রূপে দেখা যায়। নিজের জীবনের নানারকম বিশেষ মুহূর্তের কথা ভাগ করে নেন অনুগামীদের সঙ্গে। যেমন নিয়েছেন এবারেও। তিনি জানেন তাঁর অভিনীত ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'তে তাঁর এবং সোহমের যুগলবন্দী মানুষের কতটা ভালো লেগেছিল। তাই তাঁরা যে আবার খুব তাড়াতাড়ি একসঙ্গে কিছু করতে চলেছেন, সেটিই 'সারপ্রাইজ' (Surprise) হিসেবেই হেয়ালি করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে প্রকাশ করা এই খবরটি জানিয়েছেন অভিনেত্রী, তাঁদের ছবির একটি দৃশ্যকে তুলে ধরে। যেখানে তাঁদের একটি আদুরে মুহূর্তকে আরও জমাটি করে তুলেছে, 'বেলাশুরু' (Belashuru) ছবিতে অনুপম রায়ের (Anupam Roy) কণ্ঠে গান 'সোহাগে আদরে'। অনুগামীদের প্রশংসার সঙ্গে কৌতূহলে উপচে পড়েছে 'বং ক্রাশ' এর কমেন্ট বক্স জুড়ে। অনুগামীরা তাঁকে 'কুইন' সম্বোধন করে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ সোহম-ঋতাভরী জুটিকে পুনরায় পর্দায় দেখতে পাওয়ার উচ্ছ্বাসও প্রকাশ করেছেন। ঋতাভরীও যথা সম্ভব অনুগামীদের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করেছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster