১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

সুশান্তের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন রিয়া চক্রবর্তী

তুমি ছাড়া আমার জীবন অর্থহীন, অকপটে রিয়া চক্রবর্তী
Rhea-Sushant Bengali News
রিয়া চক্রবর্তী ও সুশান্ত সিং রাজপুত instagram.com/rhea_chakraborty
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ জুন ২০২১
শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৭:৩০

সুশান্তের (Sushant Singh Rajput) মৃত্যুবার্ষিকীতে আবেগঘন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। প্রেমিকের মৃত্যু নিয়ে কম লাঞ্ছনা-গঞ্জনা সইতে হয়নি তাঁকে। প্রয়াত অভিনেতার পরিবারের তরফেও আইনি মামলা করা হয়েছে তাঁর বিরুদ্ধে। দফায় দফায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের জেরার মুখে পড়তে হয়েছে রিয়া চক্রবর্তীকে। সে সময় সুশান্তের মৃত্যতদন্তে মূল অভিযুক্ত হিসেবে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল রিয়াকে। থাকতে হয়েছে জেলে। তবে এখনও সুরাহা হয়নি সুশান্তের মৃত্যু তদন্তের।

rhea chakraborty arrest Bengali News
-

তবে গত একবছরে সুশান্তহীন জীবনের রেশ কাটিয়ে উঠতে পারেননি রিয়া। অভিনেতার প্রথম মৃত্যুবার্ষিকীতে তাই চোখে জল এনে রিয়া বললেন, "সর্বক্ষণ তোমার কথা ভাবি, কবে নিয়ে যাবে আমাকে?”

Sushant Singh Rajput 1 Bengali News
instagram.com/sushantsinghrajput

এর সঙ্গেই রিয়াল লিখেছেন, "একমুহূ্র্তের জন্যও ভাবি না যে তুমি আর নেই। সবাই বলে, সময়টাই ভুলিয়ে দেয়। কিন্তু তুমিই তো আমার প্রকৃত সময়, আমার সবকিছু ছিলে। আমি জানি, তুমি এখন আমার গার্জিয়ান অ্যাঞ্জেল। ওই চাঁদের দেশ থেকে আমাকে সর্বক্ষণ টেলিস্কোপে দেখছো আর সবকিছুর হাত থেকে রক্ষা করছ আমায়। আমি প্রত্যেকটা দিন অপেক্ষা করে থাকি যে, কখন তুমি আসবে আর আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে। সব সময় সব জায়গায় তোমাকেই আমি খুঁজি। আমি জানি, তুমি আমার সঙ্গেই রয়েছ। প্রত্যেকদিন এই নিঃসঙ্গতা আমাকে কুরে কুরে খাচ্ছে। কিন্তু পরমুহূর্তেই আমি নিজেকে সান্তনা দিই। তুমি ছাড়া জীবন অর্থহীন। আমার জীবনের অর্থ তুমি তোমার সঙ্গেই বয়ে নিয়ে গিয়েছো। এই শূন্যস্থান কখনোই পূরণ হওয়ার নয়।"

showik rhea chakraborty Bengali News
-

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster