১৭ নভেম্বর, ২০২৬
বিনোদন

অমিতাভের প্রেমে এখনো হাবুডুবু খান বলিউডের উমরাওজান, নিজের প্রেমকাহিনী নিয়ে কি গল্প শোনালেন রেখা?

বলি টাউনে রেখা এবং অমিতাভের প্রেম কাহিনীর কথা কারো অজানা নয়, সেই প্রেম কাহিনী নিয়ে অকপট স্বীকারোক্তি রেখার
Amitabh and rekha Bengali News
অমিতাভ এবং রেখা Instagram @amitabhbacchan
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ৫ এপ্রিল ২০২১ ৬:৪৫

তিনি বরাবরই সাহসী, প্রতিদিনের বাঁধা ছকে জীবন যাপন কিন্তু তার সঙ্গে মানায় না। তিনি হলেন বলিউডের এভারগ্রীন অ্যাক্ট্রেস ভানুরেখা গণেশন ওরফে রেখা। এখন জনসমক্ষে খুব একটা বেশি দেখা না গেলেও ৮০ এবং ৯০ দশকের প্রায় প্রত্যেক পুরুষের মনেই রেখা এখনো জায়গা করে আছেন। বহুবার বহু পুরুষের সঙ্গে রেখার সম্পর্কের কথা উঠে এসেছে শিরোনামে। জিতেন্দ্র, বিনোদ মেহেরা, সঞ্জয় দত্ত কিংবা অক্ষয় কুমার এদের সকলের সাথেই রেখার সম্পর্কের গুঞ্জন রয়েছে। তবে টিনসেল টাউনের সবথেকে চর্চিত এবং এভারগ্রীন জুটি হয়তো রেখা এবং অমিতাভ। যদিও রেখা এবং অমিতাভের মধ্যে কেউই কিন্তু এই সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি। তবে এবারে একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে কার্যত ঘুরিয়ে বিগ-বির সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্নবানে বিদ্ধ করা হলো বলিউডের এই এভারগ্রীন অভিনেত্রীকে।

জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল সিজন ১২ এর বিচারক আসনে তখন বসেছিলেন রেখা। সেই মুহূর্তে এই রিয়েলিটি শোয়ের সঞ্চালক জয় ভানুশালি রেখা এবং নেহা কক্কর কে প্রশ্ন করেন; কিভাবে একজন মহিলা একজন বিবাহিত পুরুষের প্রেমে পড়তে পারেন? সেই প্রশ্নের উত্তরে রেখা জবাব দেন, "আমাকে জিজ্ঞেস করুন না!" যদিও তার পরমুহুর্তেই রেখা নিজের জিভ কেটে বলেন, "না না আমি কিছু বলিনি!"। এই উত্তর শুনে একেবারে হতচকিত হয়ে যান নেহা কক্কর এবং বিশাল দাদলানি। অন্যদিকে জয় ভানুশালি রেখাকে উদ্দেশ্য করে বলেন, "কেয়া বাত রেখাজি! এক কথাতেই ছয় মেরে দিয়েছেন আপনি!" রেখার এহেন মন্তব্যের পর বর্তমানে সবার মনে একটাই প্রশ্ন, "এবারে কি জনসমক্ষে বিগ-বির প্রতি নিজের দুর্বলতার কথা স্বীকার করে নিলেন রেখা?"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster