১৪ নভেম্বর, ২০২৬
বিনোদন

কেরিয়ারের অন্যতম অভিনীত প্রিয় চরিত্র 'শিবানী', 'মর্দানি ৩' এর জন্য অপেক্ষারত রানী মুখার্জী

'মর্দানি' ছবিতে পুলিশ অফিসার শিবানী শিবাজী রায়ের চরিত্রে অভিনয় করেন রানী মুখার্জী
Rani Mukherjee 4 Bengali News
instagram.com/ranimukherjeeeofficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩
শেষ আপডেট: ৩১ আগস্ট ২০২৩ ৮:৪৩

২০১৪ সালে তাঁর প্রথম দেখা মেলে দাপুটে পুলিশ অফিসার শিবানী শিবাজী রায় (Shibani Shibaji Ray) হিসেবে। 'মর্দানি' (Mardaani) ছবিতে অভিনেত্রী রানী মুখার্জীর (Rani Mukerji) অভিনয় রীতিমত আলোড়ন সৃষ্টি করে। শিবানীর মত চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, এমন চরিত্রকে ফুটিয়ে তুলতে তিনি বেশ উপভোগ করেন। 'মর্দানি' ছবির সাফল্যের পর মুক্তি পেয়েছিল 'মর্দানি ২' (Mardaani 2)। শিবানীর চরিত্রে পুনরায় অভিনয় করার জন্য 'মর্দানি ৩' (Mardaani 3) এর দিন গুনছেন রানী।

প্রায় সাতাশ বছর ধরে বলিউডে রাজ করছেন বঙ্গ তনয়া রানী মুখার্জী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর অভিনীত চরিত্রদের প্রসঙ্গে তাঁর বিবিধ বক্তব্য প্রকাশ পায়। তাঁর অভিনীত চরিত্রগুলির মধ্যে শিবানী রায়ের চরিত্রটি হল অভিনেত্রীর অন্যতম পছন্দের। রানী জানান, 'মর্দানি'র আগে তিনি কোনও ছবির সিকুয়েলে অভিনয় করেননি। তাই 'মর্দানি ২' এ পুনরায় শিবানীর মত দাপুটে চরিত্রে অভিনয় করা তাঁর কাছে যেমন 'চ্যালেঞ্জ' ছিল, তেমনই ছিল উপভোগের।

'মর্দানি ৩' প্রসঙ্গে অভিনেত্রী জানান, এই ধরনের ছবি করার জন্য তিনি মুখিয়ে থাকেন। যখনই তিনি জানতে পারবেন 'মর্দানি ৩' এর স্ক্রিপ্ট প্রস্তুত, তখনই তিনি পুরো দমে উঠে পড়ে লাগবেন। অভিনয় তাঁর কাছে কোনও বিলাসিতা নয়, বরং তাঁর অভিনয়ের মাধ্যমে তিনি জনসাধারনের কাছে নানাবিধ সামাজিক বার্তা তুলে ধরতে চান। 'মর্দানি'র মত ছবির বিষয়বস্তু যে সমাজের জন্য সচেতনতামূলক বার্তা প্রেরণ করে, সেই কারণেই রানী এই ধরনের ছবি নির্বাচন করেন সামাজিক কল্যাণের কথা ভেবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster