১১ অক্টোবর, ২০২৬
বিনোদন

আমাকে বলির পাঁঠা করা হচ্ছে, আদালতে জামিনের আবেদন পর্ন কাণ্ডে অভিযুক্ত রাজ কুন্দ্রার

স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন শিল্পা? নতুন ইন্সটা স্টোরিতে তুঙ্গে জল্পনা
Shipa Shetty raj kundra Bengali News
শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা instagram.com/rajkundra9
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৭

আবারো পর্ন কাণ্ডে সমস্যায় পড়লেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। পর্নোগ্রাফি কনটেন্ট কেসে শনিবার তিনি আদালতে একটি জামিনের আর্জি নিয়ে হাজির হলেন। সেখানে তিনি জানালেন, তাকে শুধুমাত্র বলির পাঁঠা করা হচ্ছে এই কেসে এবং তার বিরুদ্ধে তৈরি করা চার্জশিটে এই ঘটনায় জড়িত থাকা নিয়ে কোনো প্রমাণ পুলিশের কাছে নেই। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে ক্রাইম ব্রাঞ্চ এবং সম্প্রতি রাজ কুন্দ্রা এবং আরও তিনজনের বিরুদ্ধে এই মামলায় একটি চার্জশীট ফাইল করেছে তারা। এই চার্জশিট ফাইল করা হয়েছিল পর্নোগ্রাফিক ফিল্ম তৈরি এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেগুলিকে ছড়িয়ে দেওয়ার অপরাধে।

তারপরেই, রাজ জামিনের আর্জি নিয়ে মেট্রোপলিটন আদালতে যান। সেখানে গিয়ে তিনি আর্জি রাখেন, পুলিশের সমস্ত তদন্ত শেষ হয়ে গেছে, এই কারণেই তাকে যেন জামিন দেওয়া হয়। বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গত ১৯ জুলাই অ্যারেস্ট করেছিল ক্রাইম ব্রাঞ্চ। আইপিসি বিভিন্ন সেকশন এবং ইনফরমেশন টেকনোলজি ধারায় তাকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। বর্তমানে তিনি বিচারাধীন হেফাজতে রয়েছেন। রাজের আইনজীবী প্রশান্ত পাতিল শনিবার একটি জামিনের আর্জি নিয়ে হাজির হয়েছেন আদালতে। সেখানে, স্পষ্ট করে তিনি উল্লেখ করেছেন, তার মক্কেল রাজ কুন্দ্রার বিরুদ্ধে 'হটশটস' অ্যাপ্লিকেশনের সঙ্গে জড়িত থাকা প্রসঙ্গে একটিও প্রমাণ পুলিশের হাতে নেই।

সেই জামিনের আর্জিতে জানানো, রাজ কুন্দ্রার বিরুদ্ধে কোনরকম ভিডিও শুটিং এর সঙ্গে জড়িত থাকা প্রসঙ্গেও কোন প্রমাণ জোগাড় করা সম্ভব হয়নি। পাশাপাশি, জামিনের আর্জির বয়ান, ওই এপ্লিকেশনে নিজেদের কনটেন্ট আপলোড করা সম্পূর্ণরূপে অভিনেতা-অভিনেত্রীদের নিজের ইচ্ছা ছিল। সেই জামিনের আর্জিতে আরো লেখা, রাজ কুন্দ্রাকে ইচ্ছাকৃতভাবে এই মামলায় ফাঁসানো হয়েছে। তিনি এই মামলার সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না, বরং পুলিশ তাকে এই মামলায় টেনে নিয়ে এসেছে। এছাড়াও এই জামিনের আর্জিতে লেখা, রাজ কুন্দ্রাকে নাকি এই মামলায় সম্পূর্ণরূপে বলির পাঁঠা বানানো হয়েছে।

অন্যদিকে, রাজের পর্ন কাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকেই নিজের স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আভাস দিয়েছেন শিল্পা শেট্টি কুন্দ্রা। কিছুদিন আগেও তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কিছুটা এরকমই একটি পোস্ট করলেন, যা দেখে রীতিমতো দ্বিধা বিভক্ত তার ভক্তকুল। রাজের গ্রেফতারির পরে এটা ছিল শিল্পার দ্বিতীয় এরকম পোস্ট। কারল বার্ড এর একটি কোট তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন। সেখানে লেখা, ' কোনদিন কেউ পিছনে ফিরে গিয়ে সেখান থেকে নতুন করে শুরু করতে পারে না। কিন্তু সকলেই নতুন করে শুরু করে একটা আলাদা সমাপ্তি লিখতেই পারে।' এই পোষ্টের শেষে আরো দুটি লাইনে তিনি লিখলেন, ' আমি আগে যা করেছি সেটা দিয়ে কখনো আমার বর্তমানকে বিচার করা যাবে না। বরং আমি আগামী ভবিষ্যৎটা নিজের মতো করে তৈরি করতে চাই।' এই সমস্ত পোস্ট আসার পর থেকেই অনেকেই মনে করছেন, হয়তো রাজ কুন্দ্রার সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করতে চাইছেন শিল্পা শেট্টি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster