২২ নভেম্বর, ২০২৬
বিনোদন

শুভশ্রীর সময় চুরি করে জয়পুর সফরে সপরিবারে রাজ চক্রবর্তী

তাঁদের সঙ্গে ছবিতে দেখা মিলেছে অভিনেত্রী ফলক রশিদ ও তাঁর স্বামীর
Subhasree new Bengali News
facebook.com/SubhashreeGanguly
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ২৬ মার্চ ২০২২
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ১৭:১৩

বর্তমানে বেশ সরগরম রাজ্য-রাজনীতি। অন্যদিকে চৈত্র পড়তে না পড়তে রোদের ঝলকে ঘাম ঝড়ছে আম-আদমির। এর মধ্যেই কমতি নেই ভালোবাসার, প্রেমে আরও উষ্ণতা বাড়াতে পিঙ্ক সিটি সফরে রাজ-শুভশ্রী-ইউভান (Raj Chakraborty, Subhashree Ganguly, Yuvaan Chakraborty)।

ইতিমধ্যেই জয়পুরের কোলে মাথা রেখেছেন রাজ-শুভশ্রী-ইউভান। তাঁদের সঙ্গে ছবিতে দেখা মিলেছে অভিনেত্রী ফলক রশিদ ও তাঁর স্বামীর। অন্যদিকে, বেড়াতে যাওয়ার নাম শুনেই খুশি টলিপাড়ার সেনসেশন ইউভান।

আজমের শরিফ দরগা, খাটুসাম, নিমরানা দুর্গতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে রাজ-শুভশ্রীর। সূত্রের খবর, একদিন দিল্লিতে থেকে বালাজি মন্দির পরিদর্শনে যেতে পারেন রাজ চক্রবর্তী। ঘুরে-বেড়ানোর পাশাপাশি জমিয়ে রাজস্থানী খাবার খাওয়ার ইচ্ছে আছে শুভশ্রীর। নিজেদের জয়পুর ট্রিপ নিয়ে এমনই ইচ্ছে প্রকাশ করেছেন রাজ চক্রবর্তী।

প্রসঙ্গত, মাতৃত্বের কারণে কিছুটা সময় বিরতিতে থাকলেও বর্তমানে শুভশ্রী আবারও কাজে ফিরে এসেছেন। সম্প্রতি দোলের দিন প্রকাশ্যে এসেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও বনি সেনগুপ্ত (Bonny Sengupta) অভিনীত ও এসএমভি মুভিজ প্রযোজিত মেডিক্যাল থ্রিলার 'ডা: বক্সী'। ছবিতে শুভশ্রীর নাম মৃণালিনী সেন। একজন লেখিকার চরিত্রে অভিনয় করছেন তিনি। বর্তমানে এই নিয়েই বেশ ব্যস্ত অভিনেত্রী। তাই জোরকদমে কাজ শুরু করার আগেই জয়পুর সফরে রাজ-শুভশ্রী-ইউভান।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster