২২ নভেম্বর, ২০২৬
বিনোদন

করোনায় চুমু নয়! ইউভানকে আদর করতে গিয়ে নেটিজেনদের রোষের মুখে রাজ

রাজ চক্রবর্তীর ভিডিও দেখে অনুগামীদের চোখে জল এলেও ট্রোলের মুখে রাজ, দেখুন ভিডিও
Raj Yuvaan Bengali News
রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী এবং ইউভান facebook.com/iamrajchoco
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ১৭:৪৭

রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) -এর একমাত্র সন্তান ইউভান (Yuvaan)। বয়স মাত্র সাত মাস। কাজেই, তারকা পুত্র ইউভানকে করোনাকালে বেশ সামলেই রাখতে হচ্ছে। এদিকে কয়েকদিন যাবৎ বাবা-মায়ের সংস্পর্শে নেই ইউভান। কেন? কারণ বর্তমানে মা শুভশ্রী করোনাক্রান্ত। অন্যদিকে, বাবা রাজ চক্রবর্তী এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থী হওয়ার দরুন ভোট প্রচারে ব্যস্ত ছিলেন। নানান মানুষের সাথে মিশেছেন, তাই বিরত ছিলেন ইউভানের থেকে।

তবে এদিন রাজ চক্রবর্তী একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি ইউভানকে আদর করছেন। এবং বলছেন, এতদিন তিনি ইউভানকে আদর করেননি, তাই এখন তিনি ইউভানকে যতখুশি অত্যাচার (আদর) করবেন। আর ছোট্ট ইউভানও বেজায় খুশি, একদম কান্না নেই। বরং মন দিয়ে শুনছে সে বাবার কথা। তবে বর্তমানে করোনাক্রান্ত মায়ের থেকে দূরে থাকা ইউভানকে বাবা রাজ এমন আদর করছে, এই ভিডিও দেখে অনুগামীদের চোখে জল এলেও ট্রোলের মুখে রাজ চক্রবর্তী।

একাধিক মানুষের কটাক্ষ, 'এক সপ্তাহও কাটেনি। ভোটের দিনেও আপনি বহু মানুষের সংস্পর্শে এসেছেন। তবুও বাচ্চার গালে এভাবে চুমু দিচ্ছেন।' এক নেটিজেনের বক্তব্য, "এই ভিডিওটি বোধহয় সম্প্রতি তোলা। আপনি ভোট প্রচারে গেছেন, ভোটের দিনও বহু মানুষের সংস্পর্শে গেছেন। ছেলেকে এইভাবে আদর করা এই মুহূর্তে কি ঠিক? আপনি করোনাক্রান্ত হয়েছিলেন, অ্যান্টিবডি তৈরি হয়ে রয়েছে। তবুও এই মুহূর্তে বাচ্চার সুরক্ষা একটু বেশি ভাবা উচিত নয় কি?"

Raj Chakraborty troll Bengali News
ইউভানকে আদর করা নিয়ে চিন্তিত নেটিজেনদের মন্তব্য facebook.com/iamrajchoco
Raj Chakraborty troll 1 Bengali News
নেটিজেনদের মন্তব্য facebook.com/iamrajchoco

যদিও নেটিজেনরা রাজ চক্রবর্তীকে আক্রমণ করে মন্তব্য করলেও তাঁরা সকলেই ইউভানের কথা ভেবেছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster