২৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

'হেলদি লাইফস্টাইল' এর জন্য কী পদক্ষেপ নিলেন ইউটিউবার রাহুল দে?

বাস্তবচিত্রই হয়ে ওঠে রাহুল দের উপজীব্য, দিন দিন বাড়ছে বিপুল জনপ্রিয়তা
Rahul new video Bengali News
instagram.com/rahuldey
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৭ জুলাই ২০২৩
শেষ আপডেট: ৭ জুলাই ২০২৩ ২২:৩৬

জীবনের নানা বাস্তব দিককে হাসির মোড়কে নিবেদন করে থাকেন কনটেন্ট ক্রিয়েটর (Content Creator) রাহুল দে (Rahul Dey)। কখনও ভবিষ্যতের চিন্তাকে মজার ছলে পরিবেশন করেন অনুগামীদের কাছে, কখনও বা প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে বাবার কাছে ধরা পড়ার মুহূর্ত হাসির আবরণে তুলে ধরেন ইউটিউবার। সম্প্রতি আরও একটি মজার ভিডিও নির্মাণ করেছেন রাহুল, যেখানে দেখা যাচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে তিনি বেশ চিন্তায় আছেন। কিন্তু শেষ পর্যন্ত কী হয়, সেখানেই রয়েছে 'টুইস্ট'।

ভিডিওতে দেখা যাচ্ছে, বন্ধুর সঙ্গে ফাঁকা রাস্তায় পথ চলতে চলতে বেশ বিভ্রান্ত রাহুল। তাঁর মাথায় যেন কীসের গভীর চিন্তা ঘুরপাক খাচ্ছে। বন্ধুর সঙ্গে ভাগ করে নেন তিনি। 'আনহেলদি লাইফস্টাইল' এর ফলে তাঁদের শরীরের ক্ষতি হচ্ছে। বাইরের খাবার খেয়ে, দেরিতে ঘুমিয়ে এবং দেরিতেই ঘুম থেকে ওঠার ফলে, একেবারেই তাঁরা একটি 'হেলদি লাইফস্টাইল' এর অংশ হতে পারছেন না। তাই তাঁরা ঠিক করলেন, পরেরদিন থেকেই শুরু হবে তাঁদের একটি স্বাস্থ্যকর জীবন যাপন। যার প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচ্য হয় 'মর্নিং ওয়াক'।

দুই বন্ধু একই প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে, ফোনে যথারীতি ভোর পাঁচটার অ্যালার্ম দিয়ে রাখেন। কিন্তু তারপর? তারপরেই তো এই কৌতুক ভিডিও নির্মাতাটি আসল ঘটনাটি তুলে ধরেছেন সকলের সামনে। দেখা যায় অ্যালার্ম তার সময় মত বেজে চললেও, ঘুম থেকে উঠতে চান না কেউই। উপরন্তু, ফোন বন্ধ করে আবার তাঁরা ঘুমিয়ে পড়েন। তাঁদের এই কীর্তি কলাপে হেসে লুটোপুটি খেয়েছেন অনুরাগীরা। কেউ কেউ কমেন্ট করে জানিয়েছেন, এত সত্যি কথা কখনও এইভাবে ফাঁস করতে নেই। রাহুল নিজেও সম্মতি জানিয়ে বলেছেন, বাস্তব ঘটনাকে হাসির মোড়কে প্রকাশ করেন বলেই আজ তিনি তাঁর এক স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে পেরেছেন সকলের মাঝে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster