১৭ নভেম্বর, ২০২৬
বিনোদন

আমার কেরিয়ারের শুরুতেই একজন পরিচালক আমার সাথে অশ্লীল আচরণ করেন, বিস্ফোরক দাবি প্রিয়াঙ্কার

তিনি জানিয়েছেন, তার টিনেজার থাকাকালীন সময়ে একজন চিত্র পরিচালক তাকে প্লাস্টিক সার্জারি করানোর পরামর্শ দেন।
Priyanka chopra Bengali News
প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর আত্মজীবনী 'আনফিনিশড এ মেমোয়ার'।
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২১
শেষ আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২১ ৬:৪৪

বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার জীবনে এমন কিছু ঘটনা রয়ে গেছে যা তিনি কাউকে হয়ত জানাননি এখনো পর্যন্ত। এমনই কিছু ব্যক্তিগত জীবনের স্মৃতি এবার তিনি তুলে ধরলেন তার আত্মজীবনী 'আনফিনিশড এ মেমোয়ার' -এ। তবে এবারে তিনি একটি বিস্ফোরক অভিযোগ আনলেন বলিউড ইন্ডাস্ট্রির পরিচালকদের বিরুদ্ধে। তিনি জানালেন, এই ইন্ডাস্ট্রির কিছু এমন পরিচালক আছেন যারা স্ট্রাগলিং অ্যাকট্রেস দের সঙ্গে অশালীন আচরণ করেন। তিনি জানিয়েছেন, তার টিনেজার থাকাকালীন সময়ে একজন চিত্র পরিচালক তাকে প্লাস্টিক সার্জারি করানোর পরামর্শ দেন।

তিনি জানিয়েছেন, ২০০০ সালে তিনি যখন মিস ওয়ার্ল্ড এর খেতাব জিতলেন তখন একজন পরিচালক তার শরীরের গঠন ঠিক করার নামে অনেক অশালীন ইঙ্গিত করেন। তার একটি বইয়ের লেখনীর কিছু অংশ থেকে এই বিষয়ে জানতে পারলাম আমরা। এই অংশটিতে লেখা ছিল, "আমি মিস ওয়ার্ল্ড হওয়ার পর যে পরিচালকের সঙ্গে সবার আগে দেখা করি তিনি প্রথমে আপনার সাথে কথা বলেন। তারপর আমাকে দাড়িয়ে তার জন্য ঘুরে দেখতে বলেন। আমি তা করি। তিনি আমার দিকে একদৃষ্টে তাকিয়ে ছিলেন। তারপর তিনি আমার শরীর নিয়ে বেশ অশালীন কিছু মন্তব্য করেন।"

যখন তাকে এই বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়, তখন তিনি উত্তরে বলেন, "আমি একজন মহিলা এবং এই বিনোদনের জগতে তখন বেশ নতুন। আমাদের পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় এটি বেশ অন্যরকম। যখন আপনার কোনো দুর্বলতা সামনে চলে আসে, তখন মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে নামানোর চেষ্টা করে। কিন্তু আমি আমার সম্মান রক্ষার্থে সক্ষম ছিলাম। আমি নিজেকে ধরে রাখতে পেরেছি, নিজের কাজটা করেছি এবং আমি যে জিনিসটাকে পেরিয়ে এসেছি তার ব্যাপারে কখনো কথা বলিনি। এখন আমি অনেকটাই পরিণত। তাই এটাই হলো সময় যখন আমি আমার এইসব ঘটনার ব্যাপারে জানাতে পারবো। তার সাথেই এই বই কোনরকম গল্পকাহিনি না, এটা আমার চোখ দিয়ে দেখা আমার নিজের গল্প।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster