১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া, জোনাস পরিবারে এল নতুন সদস্য

সারোগেসির মাধ্যমে সদ্য মা হওয়া প্রিয়াঙ্কা চোপড়া এদিন সামাজিক মাধ্যমে তার জীবনের নতুন অধ্যায় শুরুর কথা জানান
Nick Priyanka new Bengali News
instagram.com/nickjonas/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ১১:১৫

মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas)। ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের শুভেচ্ছা বন্যায় ভাসলেন সদ্য পিতামাতা হওয়া নিক-প্রিয়াঙ্কা দম্পতি। সারোগেসির (Surrogacy) মাধ্যমে মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।

গতকাল রাতে সামাজিক মাধ্যমে তাঁদের জীবনের নতুন অধ্যায় শুরুর কথা জানান তিনি। স্বামী নিক জোনাসকে (Nick Jonas) ট্যাগ (tag) করে প্রিয়াঙ্কা লেখেন, “হ্যাঁ, অত্যন্ত আনন্দের সঙ্গে এই খবর নিশ্চিত করছি যে সারোগেসির মাধ্যমে আমাদের সন্তানের জন্ম হয়েছে। বিশেষ এই সময়ে পরিবারের জন্য বিনীতভাবে একটু প্রাইভেসি প্রার্থনা করছি।”

প্রিয়াঙ্কার এই খবরটি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। আসছে একের পর এক শুভেচ্ছাবার্তা। কিছুদিন আগেই এক আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, তিনি এবং নিক সন্তানের কথা চিন্তা ভাবনা করছেন। তিনি আরও বলেন, ‘আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অনেকটা অংশ জুড়ে সন্তানরা রয়েছে। ঈশ্বরের আশীর্বাদে যখন সন্তান হওয়ার, তখন নিশ্চয়ই হবে।’ তখন থেকেই নেট নাগরিকরা আশা করতে থাকেন যে খুব তাড়াতাড়ি ভালো খবর আসতে চলেছে।

বিগত দিনগুলিতে সারোগেসির মাধ্যমে মাতৃত্বের  স্বাদ অনুভব করেছেন অনেক তারকাই। এবার সেই তালিকায় যুক্ত হল নতুন নাম - প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বলিউডের ‘দেশি গার্ল’ (Desi Girl) বহুদিন ধরেই  থাকেন বিদেশে। ‘কোয়ান্টিকো’র পর থেকে হলিউডের ছবিতে কাজ শুরু করেছেন তিনি। আর মন দিয়েছেন মার্কিন পপ তারকা নিক জোনাসকে। ২০১৮ সালে ১০ বছরের ছোট নিকের সঙ্গে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা। অল্প সময়েই প্রিয়াঙ্কাকে প্রপোজ করেন নিক। প্রিয়াঙ্কার এই নতুন খবর জানার পর হলিউড (Hollywood) বলিউড (Bollywood) থেকে অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster