৭ নভেম্বর, ২০২৬
বিনোদন

'অউর ইয়ে হামারি pawri হো রাহি হ্যায়' ট্রেন্ডে টলি-বলি'র জনপ্রিয় তারকারা

ইয়ে হামারি কার হ্যায়, অউর ইয়ে হাম হ্যায়, অউর ইয়ে হামারি pawri হো রাহি হ্যায়
Pawri Bengali News
যশরাজ মুখাটে ও দানানির মোবিন
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ২১:২০

রাতারাতি বদলে গেল উচ্চারণ, পার্টি (Party) হয়ে গেল পাওরি (Pawri)। তবে আপনি কী এখনও Party উচ্চারণ করছেন? নাহ! তাহলে অসুবিধার কিছু নেই। তবে ট্রেন্ডে ভাসতে হলে আপনাকে বলতেই হবে "pawri হো রাহি হ্যায়"। কিন্তু কেন?

সম্প্রতি, উনিশ বছরের পাক তরুণী দানানির মোবিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘ইয়ে হামারি কার হ্যায়, অউর ইয়ে হাম হ্যায়। অউর ইয়ে হামারি pawri হো রাহি হ্যায়’।

এরপরেই তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের এই ভিডিও। সংগীত শিল্পী যশরাজ মুখাটেও আবার দানানির ভিডিও ম্যাশ-আপ করে আরও জনপ্রিয় করে তোলেন এই ভিডিও। তবে অরিজিনাল ভিডিওটিও এক কোটি বারের বেশি ভিউ হয়েছে।

এরপরেই এই ট্রেন্ডে ভেসে সকলেই পার্টি নয় পাওরি করছেন। বাদ গেলেন না টলিউডের অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। ইনস্টাগ্রামে নিজেদের পাওরি ভিডিয়ো পোস্ট করে মিমি লেখেন, ‘ট্রেন্ডের সঙ্গে পা মেলালাম’।

উল্লেখ্য, ভ্যালেন্টাইন্স ডে'র আগেই মিমি-পার্নো ছুটি কাটাতে গিয়েছিলেন গোয়ায়। বর্তমানেও তাঁরা গোয়াতেই আছেন। আর সেই ভিডিও পোস্ট করেই মিমি-পার্নো তাঁদের পাওরির কথা লেখেন।

শুধুই কি মিমি-পার্নো? নাহ, তা একদমই নয়। পা মেলালেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন। পোস্ট করলেন একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে প্রথমে দীপিকার ছোট বেলার ছবি, এরপরের ছবিতে ঘোড়ায় বসা ছবি। আর তাতেই ট্রেন্ড। দীপিকা লেখেন, "ইয়ে হাম হ্যায়। অউর ইয়ে হামারি ঘোড়া হ্যায়, অউর ইয়ে হামারি pawri হো রাহি হ্যায়"। দেখুন সেই ছবি-

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster