১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

যশ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত সুন্দরবনে ত্রাণ নিয়ে পৌছলেন পরমব্রত,অনুপম কি বললেন তারকারা?

স্বেচ্ছাসেবী সংগঠন বাংলা সংস্কৃতি মঞ্চের তরফ থেকে এই ত্রাণ নিয়ে পৌঁছানো হয়েছে
Parambrata anupam Bengali News
ত্রাণ পৌঁছতে পরমব্রত অনুপম instagram.com/p/CO2m7rzhUPG
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মে ২০২১
শেষ আপডেট: ২৯ মে ২০২১ ২০:৫৭

ঘূর্ণিঝড় যশে বিপর্যস্ত সুন্দরবন এলাকায় এবারে ত্রাণ পৌঁছে দিতে হাজির হল বাংলা সংস্কৃতি মঞ্চ। তাদের সঙ্গে রয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা হেডস। ঘূর্ণিঝড় যশ এর বিরুদ্ধে তাদের যৌথ অভিযানে তাদের সাথে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) অনুপম রায় (Anupam Roy), রিতব্রত মুখোপাধ্যায় (Rwitabroto Mukherjee), পিয়া চক্রবর্তী (Pia Chakraborty) এবং তন্ময় ঘোষ (Tanmoy Ghosh)। ত্রাণ বন্টন করার সময় নেট মাধ্যমে সেই ভিডিও লাইভ করেছিলেন অনুপম রায়। অনুপম জানিয়েছেন, "কলকাতা শহরে যশ এর প্রভাব না পড়লেও গ্রামবাংলায় এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলে যশের বেশ ভালোরকম প্রভাব পড়েছে। সেসব জায়গা একেবারে ভেঙে গিয়েছে। নদীর জল উপচে পড়েছে। কুমিরমারি গ্রামে আমরা বর্তমানে সকাল থেকে ত্রাণ নিয়ে পৌছে গেছি।" এছাড়া অনুপম বলেছেন, বাংলা সংস্কৃতি মঞ্চ বরাবর প্রাকৃতিক দুর্যোগ এবং দুঃসময়ে জনসাধারণের পাশে থেকে এসেছে। কৌশিক সেন, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দোপাধ্যায়, রিতব্রত মুখোপাধ্যায় সহ বাংলা ইন্ডাস্ট্রির বহু তারকা রয়েছেন এই তালিকায়।

পরমব্রত, অনুপম, রিতব্রতরা ত্রাণ নিয়ে আসছেন এই সর্বহারা মানুষগুলোর জন্য। সেই সকাল থেকেই তাদের মধ্যে উন্মাদনা প্রচুর। সামাজিক দূরত্ব বজায় রেখে সকলেই সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছেন ত্রাণ গ্রহণ করার জন্য। গোটা সুন্দরবন ভেঙে গিয়েছে এই যশ ঘূর্ণিঝড়ের প্রভাবে। বেশ কিছু এলাকা জলমগ্ন রয়েছে। এই প্রসঙ্গে পরমব্রত বললেন, "গত বছর যখন আম্ফান এসেছিল তখন আমরা ত্রাণ নিয়ে এই কুমিরমারি গ্রামে এসেছিলাম। এবছর ঝড় টা একটু কম হলেও, বৃষ্টিটা অনেকটা বেশি হয়েছে। তার সঙ্গে ভরা কোটাল ছিল দোসর। ফলে একসাথে অনেকগুলো বিপর্যয় এসেছে। চাষের জমিতে ঢুকে পড়েছে নোনা জল। মাছের ভেড়ি ভেসে গিয়েছে। বহু মাছ মারা গিয়েছে। এই পরিস্থিতিতে যখন এই সমস্ত জল সরে যাবে তারপরে কিন্তু মাছ চাষ করা সম্ভব। তাই এখন সুন্দরবনবাসীদের কিছু করার নেই। আপনারা সকলে সুন্দরবনবাসীদের পাশে এসে দাঁড়ান।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster