৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

আত্মোপলব্ধির গল্প বলবে "পাহাড়গঞ্জ হল্ট", এই সফরে সামিল হবেন ঋত্বিক-পাওলি

প্রায়শই সামাজিক মাধ্যমে ছবি প্রস্তুতির বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী পাওলি দাম
Ritwick yellow Bengali News
instagram.com/ritwickchak_
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ২১:১৪

"ভালোবাসা কী" এমন প্রশ্নের সম্মুখীন আমাদের প্রায়শই হতে হয়। কিন্তু এই উত্তর অজানা! বলা ভালো, কোনও নির্দিষ্ট সঙ্গা হয় না এই বিশেষ উপলব্ধির। স্থান-কাল-পাত্র বিচারে প্রত্যেক ভালোবাসা হয়ে ওঠে স্বতন্ত্র। কিন্তু ভালোবাসা কি কেবল কোনও অপর মাধ্যমকে কেন্দ্র করেই গড়ে ওঠে? নিজের প্রতি কি ভালোবাসা হয় না? এই প্রশ্নই ভাবিয়েছিল পরিচালক পৃথা চক্রবর্তীকে (Pritha Chakraborty)। তাঁর আসন্ন ছবি "পাহাড়গঞ্জ হল্ট" (Paharganj Halt) গল্প বলবে এক বিশেষ উপলব্ধির। যে উপলব্ধির ভিত হল "নিজেকে ভালোবাসো, তুমি এবার"! অর্থাৎ অপরের জন্য আমরা নিজেদের উৎসর্গ করতে গিয়ে ভুলে যাই নিজের কথা। ফলে নিজের কাছেই নিজে অস্তিত্বহীন হয়ে পড়ি। নিজের কাছে নিজের মূল্য হারালে, অপরের কদরও অসম্পূর্ণ থেকে। ঠিক এমনই এক আত্মোপলব্ধির সত্যতাকে প্রতিষ্ঠা করেছেন পরিচালক তাঁর ছবিতে। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) এবং পাওলি দাম (Paoli Dam)।

গত প্রেম দিবসের দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি, এই ছবির ঘোষনা করেন খোদ পরিচালক এবং ছবির দুই মুখ্য চরিত্রাভিনেতা। প্রিয়জনকে ভালোবাসতে গেলেও যে আগে নিজের কদর নিজেকে করতে হবে, এমনই আভাস পাওয়া গেল তাঁদের বয়ানে। কেউই ছবির গল্প নিয়ে বিশেষ ইঙ্গিত দেননি। তবে নিজের "আত্মরতি" অর্থাৎ নিজেকে ভালোবাসার প্রসঙ্গই উঠে এসেছে তাঁদের বক্তব্য জুড়ে।

মূলত নায়ক নায়িকার মধ্যবর্তী প্রেম দেখেই আমরা অভ্যস্ত। কিন্তু পরিচালক বারংবার ছক ভাঙ্গা বিষয়বস্তুকে বেছে নিয়েছেন তাঁর ছবির কেন্দ্র হিসেবে। তাই নায়ক নায়িকার মধ্যকার অনুভবের আগেও, তিনি আত্ম-উদযাপনের দিকটিতে বিশেষ আলোকপাত করেছেন। অভিনেত্রী পাওলি দাম এই প্রকল্পে সুযোগ পেয়ে যারপরনাই খুশি। এমন ব্যতিক্রমী ধাঁচের ছবি তাঁর বেশ পছন্দসই। সামাজিক মাধ্যমে (Social Media) প্রায়শই দেখা যাচ্ছে তিনি ছবির শুটিংয়ের বিভিন্ন মুহূর্তের সাক্ষী করছেন অনুগামীদের। কখনও হেঁটে চলেছেন এক আলো আঁধারি পথ ধরে, কখনও বা তাঁর অভিনীত চরিত্রটির বেশে জানান দিচ্ছেন তিনি সত্যিই এই কাজের সঙ্গে একাত্ম হয়ে উঠেছেন। বোলপুরেও সংঘটিত হয়েছে ছবির প্রস্তুতি পর্ব। "মুখার্জীদার বউ"খ্যাত (Mukherjee Dar Bou) পৃথা চক্রবর্তীর স্থির বিশ্বাস, এইবারেও তাঁদের কাজ কথা বলবে। দর্শকদের যে এই ছবি অনুপ্রাণিত করবে, এমন সুর ধ্বনিত হয়েছে তাঁর মন্তব্যে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster