১৭ নভেম্বর, ২০২৬
বিনোদন

জোড়া ব্যবসায়িক অ্যাকাউন্ট হ্যাক নিখিলের, অভিযোগ দায়ের সাইবার সেলে

এ ভাবে আমার বাণিজ্যিক কোনও ক্ষতি করা যাবে না, আমার ব্যবসা আরও এগোবে : হুঁশিয়ারি নিখিলের
nikhil jain nusrat Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ মার্চ ২০২১
শেষ আপডেট: ৫ মার্চ ২০২১ ২১:২৩

কয়েকদিন ধরেই শিরোনামে উঠে এসেছিল নিখিল-নুসরতের সম্পর্কের টানাপোড়েনের কথা। তাই মিডিয়ার ছত্র ছায়া থেকে বাঁচতে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবলিক থেকে প্রাইভেটও করে ফেলেছিলেন নিখিল। তবুও নেই স্বস্তি! ফের আসতেই হল শিরোনামে। নিখিলের জীবনে আরেক ধাক্কা, জোড়া ব্যবসায়িক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তাঁর। ওই দু’টি অ্যাকাউন্ট সম্পূর্ণ ব্যবসায়িক উদ্দেশে শাড়ি এবং পোশাক বিক্রির জন্য ব্যবহার করতেন তিনি।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে নিখিল জৈন জানিয়েছেন, ‘‘এটা খুবইই মর্মান্তিক ঘটনা। আমার ব্যবসায়িক দু’টো ব্রান্ডেরই অ্যাকাউন্ট হ্যাক করে সমস্ত পোস্টার এবং ফটোশ্যুটের সমস্ত ছবি মুছে দেওয়া হয়েছে। আমি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের কাছে অভিযোগ জানিয়েছি। ওঁরা জানিয়েছেন, টাকার বিনিময়ে কলকাতা থেকেই কেউ এই কাজ করেছে। খুব দ্রুতই তার নাম সামনে আসবে। পুলিশ আমাকে তেমনই বলেছে। এ ভাবে আমার বাণিজ্যিক কোনও ক্ষতি করা যাবে না। আমার ব্যবসা আরও এগোবে।’’

Nikhil Nusrat Bengali News
নিখিল-নুসরত একসাথে ২০১৯-এ ছবি সংগৃহীত

উল্লেখ্য, নতুন পোশাকের ব্রান্ড আনতে চলেছেন নিখিল। ব্যবসার কাজে তাই দিল্লিতে ছিলেন তিনি, কিন্তু পুলিশের কাছ থেকে হ্যাক হওয়ার খবর পেতেই পাসওয়ার্ড বদল এবং সেই সংক্রান্ত সবকিছু ব্যবস্থার জন্য তড়িঘড়ি দিল্লি থেকে কলকাতা ফেরেন নিখিল জৈন। তবে এ নিয়েই মোটেই উদ্বিগ্ন নন নিখিল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster