১০ নভেম্বর, ২০২৬
বিনোদন

ভরসা একমাত্র জগন্নাথদেব, চিকুকে সুস্থ করতে অবশেষে চেন্নাইয়ের পথে মিমি

পরিবার বাদে অভিনেত্রীর জীবনের বাকি অংশ জুড়ে রয়েছে তাঁর দুই ছেলে, কাজেই চিকুর অসুস্থতায় ভেঙে পড়েছেন মিমি
Mimi Chakraborty 3 Bengali News
অভিনেত্রী মিমি চক্রবর্তী Facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৫০

মন ভালো নেই মিমি চক্রবর্তীর। কারণ নায়িকার আদরের সন্তানের শরীরে বাসা বেঁধেছে মারণরোগ ক্যানসার। নিজেই সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন অভিনেত্রী স্বয়ং।

Mimi Chakraborty 2 Bengali News
ছুটি কাটানোর ছবি শেয়ার করেছেন অভিনেত্রী Facebook

ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, "আমি ভেঙে পড়েছি বন্ধুরা, এটা লেখার সময় আমি ঠিক করে নিঃশ্বাস নিতে পারছি না, দমবন্ধ হয়ে আছে। কিন্তু আমাকে লড়াই করতে করতে হবে, আপনাদের সাহায্য প্রয়োজন। এতদিনে তো আপনারা জেনে নিয়েছেন এই বাচ্চাটা কে, আমার বড় ছেলে চিকু।

ও আট বছর বয়সী লাব্রাডার। ওর ক্যানসার ধরা পড়েছে, যা এখন ছড়িয়ে পড়ছে। এখানকার চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছে, কোনও অস্ত্রোপাচার করা যাবে না। আমাকে দ্রুত চেন্নাইয়ের পশু চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এখানে কী কেউ আমায় সাহায্য করতে পারবে? দয়া করে কমেন্ট করে বা ইনবক্স করে জানাবেন।"

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, “চিকুকে সুস্থ করে তোলাই এখন আমার সবচেয়ে বড় কাজ। বাকি সব পরে ভাবা যাবে। চিকু আজ চেন্নাইয়ের পথে। আমি শ্যুটের কাজ শেষ করেই ১মার্চ ওর কাছে চলে যাব। বাকিটা জগন্নাথ দেবের হাতে।” প্রসঙ্গত, গত নভেম্বরেই ধুমধাম করে চিকুর জন্মদিন পালন করেছিলেন মিমি।

Mimi Chakraborty Bengali News
facebook @itsmimichakraborty

চিকুর পাশাপাশি হাসকি প্রজাতির একটি পোশ্য রয়েছে মিমির, নাম ম্যাক্স। ইন্ডাস্ট্রিতে যাঁরা মিমি চক্রবর্তীকে চেনেন বা যাঁরা সোশ্যাল মিডিয়াতে মিমিকে ফলো করেন, তাঁরা সকলে জানেন, মা-বাবা বাদে অভিনেত্রীর জীবনের বাকি অংশ জুড়ে রয়েছে তাঁর চিকু আর ম্যাক্স। কাজেই চিকুর অসুস্থতায় ভেঙে পড়েছেন মিমি।

Mimi Chakraborty 1 Bengali News
মিমি চক্রবর্তী Facebook

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster