৩০ অক্টোবর, ২০২৬
বিনোদন

দশমীতে থাকুক লালের ছোঁয়া! নায়িকাদের মত লালের ছন্দে মেতে উঠুন আপনিও

লাল শাড়ি হোক বা ব্লেজার, ভিন্ন সাজে হয়ে উঠুন মধ্যমণি
Subhashree Ganguly pujo Bengali News
instagram.com/subhashreeganguly_real

পুজোর যে দিনটি আমাদের বেদনা দেয়, সেই দিনটি হল দশমী। পুরুষ হোক বা নারী, সকলেই মেতে ওঠেন সিঁদুর খেলা আর ধুনুচি নাচের ছন্দে। তাই দশমীর রাতে অনেকেই লাল-সাদা রঙের পোশাককে বেছে নেন। যারা ইতিমধ্যেই ঠিক করে রেখেছেন দশমীর রাতে লালের সঙ্গেই তাল মেলাবেন, তাঁদের জন্য রইল আজকের বিশেষ প্রতিবেদন। নায়িকাদের মত লাল রঙকে কেন্দ্র করেই হয়ে উঠুন সকলের চোখের মনি!

নুসরত জাহান - টলিউডের অন্যতম 'গ্ল্যামার কুইন' নুসরত জাহান (Nussrat Jahan)। তাঁর 'ফ্যাশন সেন্স'ও থাকে বেশ চর্চার তুঙ্গে। অষ্টমীর সকালে হলুদ শাড়ি পরে অঞ্জলী দিলেও, রাতে পরতে পারেন নুসরতের মত লাল কাঞ্জিভরম। গয়নার ক্ষেত্রে গলায় অথবা কানে যেকোনও একটি অঙ্গে ভারী পরবেন। নুসরতের মত শুধু কানে ভারী দুল পরলেও আপনার দিক থেকে চোখ সরাতে পারবেন না কেউ।

সোনাক্ষী সিনহা - শত্রুঘ্ন-কন্যা সোনাক্ষী সিনহার (Sonakshi Sinha) মধ্যে বেশ একটি রাজকীয় ভাব আছে। পুজোয় একটি দিন, বিশেষ করে অষ্টমীতে সাজতে পারেন তাঁর মত। সোনাক্ষীর মত লাল স্লিভলেস চুড়িদার, এবং গলায় মানানসই চকারে আপনাকেও লাগবে মোহময়ী।

শ্রাবন্তী চ্যাটার্জী - নায়িকাদের মত কে না সাজতে ভালবাসেন! তার ওপর যদি হয় দশমী! এইদিন রাত্রে সাজতে পারেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর (Srabanti Chatterjee) মতোন। লাল টপের সঙ্গে বেছে নিতে পারেন ফ্লোরাল প্রিন্টের লং স্কার্ট। খোলা রাখতে পারেন চুল। ব্যাস, দশমীর 'শোজ টপার' হতে আপনাকে আটকায় কার সাধ্যি!

শ্রদ্ধা কাপুর - বলিউডের অন্যতম 'স্টাইল আইকন' শ্রদ্ধা কাপুর (Sraddha Kapoor)। অষ্টমীর রাতে তাঁর 'ফ্যাশন' অনুসরণ করে যদি রাখতে চান নতুনত্বের ছোঁয়া, তাহলে অবশ্যই বেছে নিন লাল রঙের ব্লেজার এবং ট্রাউজার। এই ধরনের ভিন্ন স্বাদের সাজ, আপনাকে সকলের মাঝে অদ্বিতীয়া করে তুলবে।

শুভশ্রী গাঙ্গুলি - যেকোনও পোশাকেই সাবলীল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। যাঁরা চুড়িদার-প্রেমী, তাঁরা শুভশ্রীর মত লাল চুড়িদারে সেজে উঠতে পারেন। লাল মানেই এক আলাদা আভিজাত্য। তাতে আর আলাদা করে কোনও কারুকার্য লাগে না। হালকা সুতোর কাজের এই ধরনের পোশাক পরলে দশমীর রাতে হয়ে উঠবেন সকলের মধ্যমণি।

তামান্না ভাটিয়া - দক্ষিণী অভিনেত্রী হলেও, নিজের দক্ষতায় বলিউডের জমি পোক্ত করেছেন তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। শরীরচর্চা এবং রুচিশীল অলঙ্করণের জন্য সকলের প্রিয় এই অভিনেত্রী। আপনারও কী প্রিয় তামান্না? আবার আপনি কি শাড়ি পরতেও ভালোবাসেন? দশমীতে রাখতে চান লাল রঙের ছোঁয়া? তাহলে আর চিন্তা নেই। অভিনেত্রী তামান্না ভাটিয়ার মত ছিমছাম লাল শাড়িতেও হয়ে উঠতে পারেন দশমীর 'ডিভা', এবং সঙ্গে যদি অবশ্যই থাকে হলটার নেক ব্লাউজ। শাড়ি পরেও এক অন্য ধরনের সাজে হয়ে উঠবেন আপনি 'সেন্টার অফ আট্রাকশন'।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured