৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

ইরফান খানের মৃত্যুবার্ষিকীতে অশ্রুসিক্ত, ছেলে বাবিলের কলম

বাবা জুড়ে রয়েছেন তাঁর সমস্তটা, বাবার অনুপস্থিতিকে মানতে নারাজ ইরফান পুত্র বাবিল খান
Babil Bengali News
বি-টাউনে আত্মপ্রকাশ ইরফান পুত্র বাবিলের instagram.com/babil.i.k
srijeeta-banerjee
সৃজিতা ব্যানার্জী
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২২ ২১:৩৪

তিনি আমাদের মাঝে সশরীরে নেই, দুবছর হয়ে গেল! কিন্তু তিনি থেকে গেছেন। তাঁর মৃত্যু নেই। তাঁর পরিবার, তথা যেকোন ভারতবাসীর মনে তাঁর নাম চিরকাল খোদাই করা থাকবে। ইরফান খান (Irrfan Khan), এখনও আগের মতই একটি জীবন্ত বাস্তব, যাঁর কোন শেষ নেই! অনুগামীরা তো বটেই, তাঁর পরিবারের মানুষজনও বিভিন্ন স্মৃতিতে তাঁকে বাঁচিয়ে রাখেন। ইরফান পুত্র, বাবিল খান (Babil Khan) বাবাকে নিয়ে বিভিন্ন সময়ে আবেগঘন পোস্ট করে থাকেন সামাজিক মাধ্যমে (Social Media)। এই সুযোগে প্রায়ই ইরফানের অদেখা ছবির সাক্ষী হন ভক্তকূল।

সম্প্রতি ইরফানের মৃত্যুবার্ষিকীতে, ছেলে বাবিল একটি স্পর্শকাতর পোস্ট করেছেন, যেখানে চোখ ভিজতে বাধ্য প্রতিটি মানুষের। ইরফানের না থাকাতে, বাবিল এখনও অভ্যস্ত হননি! এমনকি, বাবিল চানও না, তাঁর জীবন থেকে ইরফানের কোন স্মৃতি মুছে যাক! ইরফানের সবটুকু নিয়েই তিনি এগিয়ে যেতে চান, তা সে বিচ্ছেদযন্ত্রণা হলেও ক্ষতি নেই, কারণ এই যন্ত্রনাই তাঁদের দুজনকে এক করে রেখেছে।

বাবিলের কলমে ফুটে উঠেছে তাঁদের নরওয়ে (Norway) ভ্রমণের স্মৃতি। বাবিল ভোলেলনি, সেই যাত্রায় ইরফান কোন সুগন্ধীটি পরিধান করেন! সেই গন্ধ এখনও যেন বড্ড জীবন্ত! বাবিল ভোলেলনি, তাঁর হাতের ওপর যখন ইরফান ভাগ্য গণনার জন্য হাত রাখতেন, সেই স্নেহাতুর বাবার স্পর্শ! ইরফানের প্রত্যেকটি ছোঁয়া, সে চিমটি হোক বা আদরের, বাবিল তা প্রতিনিয়ত অনুভব করে যেতে চান। তিনি প্রার্থনা করেন, এই ছোঁয়া যতই এখন তাঁর স্মৃতিতে গচ্ছিত থাকুক না কেন, তিনি যেন কক্ষণো তা থেকে বঞ্চিত না হন।

বাবিলের স্মৃতিকাতর কলমে, বিষন্ন হয়েছেন ইরফানের অনুগামীরা। সঙ্গে পুত্রের এরূপ আবেগঘন বার্তা পিতার প্রতি, তাও যেন এখনকার যুগে খুব কম চোখে পড়ে! তাই বাবিলের প্রতি অনেকেই সমব্যথী হয়ে পড়েছেন যেমন, আবার অনেকেই বাবিলকে সামনের দিকে এগিয়ে যেতেও বলেছেন।

খুব শীঘ্রই বাবিলকে 'বুলবুল' (Bulbbul) খ্যাত তৃপ্তি দিমরির (Tripti Dimri) সঙ্গে 'কালা' (Qala) ছবিতে দেখা যাবে। এই ছবির মাধ্যমেই বাবিলের রুপোলি পর্দায় আত্মপ্রকাশ ঘটবে। ছবিটি অনুষ্কা শর্মা (Anushka Sharma) প্রযোজিত। এছাড়াও বাবিলকে যশ রাজ ফিল্মের (Yash Raj Films) 'দ্য রেলওয়ে ম্যান' (The Railway Man) ওয়েব সিরিজে দেখা গেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster