৫ নভেম্বর, ২০২৬
বিনোদন

দার্জিলিং জমজমাট! পর্দায় নয়, বরং বাস্তবে সূর্য-দীপার 'অনুরাগের ছোঁয়া'য় উচ্ছ্বসিত ভক্তকুল

সম্প্রতি 'বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড' এ সেরা 'অনস্ক্রিন' জুটি হিসেবে পুরস্কৃত হয়েছেন দিব্যজ্যোতি এবং স্বস্তিকা
Surjo Deepa Bengali News
instagram.com/starjalsha
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ মার্চ ২০২৩
শেষ আপডেট: ২ মার্চ ২০২৩ ১৮:৫৬

দীর্ঘ বেশ কিছু সপ্তাহ ধরে টিআরপি তালিকার রাজ সিংহাসনে জাঁকিয়ে বসেছে এই ধারাবাহিক (Bengali Serial)। ধারাবাহিকের গল্প থেকে চরিত্র, সঙ্গে গল্পের টানটান মোড় দর্শককে রাত সাড়ে নটায় টিভির সামনে বসতে বাধ্য করে। এতক্ষণে নিশ্চয়ই খুব সহজেই ধরতে পারা গেছে কোন ধারাবাহিকের প্রসঙ্গে বলা হচ্ছে! স্টার জলসার (Star Jalsha) 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chhowa)। যে ধারাবাহিকের প্রত্যেক চরিত্রের রেশ আর পর্দার ওপারেই স্থায়ী নয়, পর্দার বাইরেও যাঁরা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। ধারাবাহিকের নায়ক নায়িকা সূর্য এবং দীপার রাগ, অনুরাগের বিভিন্ন মুহূর্ত যেন হয়ে উঠেছে বাঙালি দর্শকের বড় ব্যক্তিগত। তাই এই ধারাবাহিকের জনপ্রিয়তা থাকছে তুঙ্গে। সম্প্রতি এই ধারাবাহিকের গল্পে দার্জিলিং ভ্রমণের প্রেক্ষাপট দেখানো হচ্ছে। পর্দায় বিশেষ কারণবশত সূর্য দীপার মধ্যে শারীরিক দূরত্ব থাকলেও, বাস্তবে তাঁদের সম্পর্ক অন্য কথা বলছে।

সূর্য এবং দীপার চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। ধারাবাহিকে দীপার সন্তানের পিতৃ পরিচয় নিয়ে সূর্যর মনে সন্দেহের দানা বাঁধতে থাকে। কিছুতেই সে স্বীকার করে না, তাঁর সন্তানই দীপার গর্ভে বেড়ে উঠছে। সময়ের স্রোতে তাঁদের সন্তানরা বড় হয়ে গেলেও, মিল হয় না সূর্য দীপার। ঘটনাচক্রে তাঁরা দুজনেই পরিবার নিয়ে উপস্থিত হয়েছে দার্জিলিংয়ে। ধারাবাহিকে তাঁদের মধ্যে পারস্পরিক বিবাদ দেখা গেলেও, বাস্তবে তাঁদের বেশ ঘনিষ্ট রসায়নেরই সাক্ষী হচ্ছেন ভক্তকুল। এতগুলি মাস ধরে ধারাবাহিকে তাঁদের মিল না দেখতে পেয়ে, তাঁদের অনুগামীদের হতাশার অন্ত ছিল না। যে দার্জিলিং পর্দায় একের পর এক সূর্য দীপার মধ্যকার ভুল বোঝাবুঝির সাক্ষী হচ্ছে, সেই দার্জিলিংই দিব্যজ্যোতি এবং স্বস্তিকার যুগলবন্দীরও সাক্ষী হচ্ছে।

সামাজিক মাধ্যমে (Social Media) স্বস্তিকার প্রকাশ করা একটি ছবিতে, তাঁর এবং দিব্যজ্যোতির বেশ একটি আদুরে মুহূর্তের সাক্ষী হয়েছেন নেটিজেনরা। স্বস্তিকাকে দেখা যাচ্ছে, পাহাড়ি পোশাকে, এবং দিব্যজ্যোতিকে কোট প্যান্টে। তাঁদের এই মুহূর্তের সাক্ষী হয়ে উচ্ছ্বসিত ভক্তকুল। কিছুদিন আগেই পর্দার এই জুটি 'বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৩' (Bengal Achievers Award 2023) এর সেরার শিরোপা জিতেছেন। এর আগেও নেটিজেনরা এই জুটির বেশ ঘনিষ্ট মুহূর্তের সাক্ষী হয়েছেন। কিন্তু নিজেদেরকে বরাবর 'ভালো বন্ধু' হিসেবেই পরিচয় দিয়ে এসছেন ছোট পর্দার এই 'সুদীপা' জুটি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss