৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

"সম্পর্কে রোমান্স আছে, রোমাঞ্চ আছে", কেন এই কথা বলেছিলেন পিঙ্কি বন্দোপাধ্যায়? চর্চা তুঙ্গে

কাঞ্চন পিঙ্কির বৈবাহিক সম্পর্কের সমীকরণ মেলাতে পারছেন না নেট নাগরিকরা
kanchan pinki sreemoyee Bengali News
কাঞ্চন পিঙ্কি ও শ্রীময়ী facebook.com/kanchanmullickofficial, /sreemoyee.chattoraj
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ আগস্ট ২০২১
শেষ আপডেট: ৯ আগস্ট ২০২১ ১৯:১৭

কিছুদিন আগেই নেটদুনিয়া তথা সংবাদমাধ্যমের কাছে হটকেক ছিল টলিউড (Tollywood) অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং তার স্ত্রী পিঙ্কি বন্দোপাধ্যায়ের (Pinki Banerjee) বৈবাহিক সম্পর্ক। আসলে পিঙ্কি বন্দোপাধ্যায় অভিযোগ জানান যে কাঞ্চনের সাথে ছোট পর্দার অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। তবে তা অস্বীকার করেন অভিনেতা। এই নিয়ে ব্যাপক জলঘোলা হয় এবং শেষপর্যন্ত দুজন দুজনের বিরুদ্ধে থানায় এফআইআর (FIR) দায়ের করেন। কাঞ্চন পিঙ্কি ও শ্রীময়ীর ত্রিকোণসম্পর্ক জোট প্রায় সবাই ভুলতেই বসেছিল। তবে এরইমধ্যে সম্প্রতি নেটদুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে তিন বছর আগের "দিদি নম্বর ওয়ান" রিয়েলিটি শোয়ের একটি অংশ। ওই ক্লিপে দেখা গিয়েছে ২০১৮ সালে দিদি নম্বর ওয়ান মঞ্চে দাঁড়িয়ে পিঙ্কি বন্দোপাধ্যায়, কাঞ্চন মল্লিকের সঙ্গে দাম্পত্য রহস্য-রোমান্চ উপন্যাসের কাহানি শুনিয়েছিলেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে "পিয়া রে" ছবির প্রচারে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সোহম চক্রবর্তীর সাথে "দিদি নাম্বার ওয়ান" মঞ্চে অতিথি হিসেবে এসেছিলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি সকলের সামনে স্বামীর সাথে তাঁর রঙিন জীবনের গল্প শোনান। তিনি বলেছিলেন, "দুজন মানুষ এক ছাদের নিচে থাকে। একজন পয়েন্ট ব্ল্যাঙ্ক সত্যি কথা বলে দেয়। অন্যজন জীবনে অন্যের অপ্রিয় কোন সত্যি কথা বলে না। আমি মুখের ওপর সত্যি কথা বলি। ও জীবনে সেটা করে না। আমাদের সম্পর্কে রোমান্স আছে, অনুভূতি আছে, রোমাঞ্চ আছে। আবার নৈঃশব্দ্যও আছে।" তবে পিঙ্কির তিন বছর আগের কথার সাথে এখনকার কোনো মিল খুঁজে পাওয়াই যাচ্ছে না। সম্প্রতি পিঙ্কি অভিযোগ জানিয়েছিলেন যে তাঁদের পুত্রের প্রতি বড়ই উদাসীন কাঞ্চন। তবে সেইসময় তিনি বলেছিলেন, "আমি এবং কাঞ্চন একই পেশায় থাকার জন্য দুজন মানসিকভাবে একই জায়গায় থাকি। তাই ফোকাসটা ঠিক থাকে এবং বাচ্চাকে সময় দেওয়া যায়।" দিদি নম্বর ওয়ানের পুরনো পর্বের এই অংশ ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। নেটিজেনরা তিন বছরের পুরনো পিঙ্কির বক্তব্যের সাথে কিছুদিন আগেকার বক্তব্য মিলিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর সেখানেই দেখা যাচ্ছে বড় অসঙ্গতি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster