১৭ নভেম্বর, ২০২৬
বিনোদন

"বিয়ে হয়নি নিখিলের সাথে, লিভ ইন রিলেশনশিপ ছিল", বিস্ফোরক দাবি অভিনেত্রী সাংসদ নুসরতের

২০১৯ সালে তুরস্কে নিখিল নুসরতের চার হাত এক হয়েছিল
nusrat jahan marriage relationship Yash Dasgupta Nikhil Jain Bengali News
facebook @nusratchirps
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ জুন ২০২১
শেষ আপডেট: ১২ জুন ২০২১ ১২:৩০

নিখিল নুসরতের সম্পর্কের টানাপোড়েন এবং নুসরতের মাতৃত্ব বিতর্কের মাঝেই নিরবতা ভেঙ্গে বিস্ফোরক দাবি করলেন বসিরহাটের তৃণমূল সাংসদ তথা টলিউড (Tollywood) অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। তিনি দাবি করেছেন যে তাঁর সাথে নিখিলের বিয়ে হয়নি। তিনি একটি বিবৃতি মাধ্যমে জানান, "লিভ ইন সম্পর্ক ছিল তাঁদের।" তবে তাঁর এমন বক্তব্যের পর তীব্র জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কারণ গত ২০১৯ সালে ব্যবসায় নিখিল জৈনের সাথে ঘনিষ্ঠতার খবরের সাথে সাথেই তাদের তুরস্কে চার হাত এক হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তারপর নির্বাচনে জয়ের পর লোকসভায় প্রথমবার নুসরতকে সিঁদুর পরে এবং হাতে শাঁখা পরে দেখা গিয়েছিল। সাধারণত বাঙালিরা বিয়ের পর সিঁদুর এবং শাঁখা পড়ে থাকেন। এছাড়াও অষ্টমীর অঞ্জলী কি দশমীর সিঁদুর খেলা সবেতেই নিখিলের (Nikhil Jain) সাথে দেখা গিয়েছিল নুসরতকে। এমনকি মুসলমান পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও সিঁদুর পরার জন্য মৌলবাদীদের রোষানলে পড়লেও অভিনেত্রী তাঁর সিদ্ধান্ত বদল করেননি। এছাড়া তুরস্কে বিয়ের পর কলকাতায় গ্র্যান্ড রিসেপশন হয়েছিল তাঁদের।

কিন্তু এত কিছুর পরও অভিনেত্রী সাংসদ বিস্ফোরক দাবি করে বলেছেন যে নিখিল জৈনের সাথে তিনি লিভ ইন রিলেশনশিপে ছিলেন। তাঁরা বিয়ে করেননি। তুরস্কের আইন অনুযায়ী, তাঁদের বিয়ে বৈধ নয়। তাই বিবাহ বিচ্ছেদের কোন প্রশ্ন ওঠে না। অভিনেত্রীর এমন বিবৃতিতে রীতিমতো হকচকিয়ে গিয়েছে নেটিজেনদের একাংশ। এখন প্রশ্ন উঠছে নুসরত জাহান কি আইনি জটিলতা থেকে সরে আসার জন্য এমন বিবৃতি দিয়েছেন? আসলে নিখিলের সাথে সম্পর্কের দূরত্ব এবং যশের সাথে ঘনিষ্ঠতার মাঝেই অভিনেত্রীর সন্তানসম্ভবা হওয়ার খবর সামনে এসেছে। তাঁর মা হওয়ার গুঞ্জন সামনে আসার পরই দেওয়ানী মামলা করেছে নিখিল। তাই আইনি জটিলতা থেকে বাঁচতে নুসরত তাদের বিয়েকে অস্বীকার করতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে অভিনেত্রী এখনও তার মা হওয়ার ব্যাপারে একটিও শব্দ খরচ করেননি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster