৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

সোশ্যাল মিডিয়ায় যশকে 'স্বামী' হিসাবে স্বীকার করলেন নুসরাত

যশের জন্মদিনে তাদের ভক্তদের রীতিমতো চমকে দিলেন অভিনেত্রী নুসরাত জাহান
Yash Nusrat new 11 Bengali News
instagram.com/nusratchirps
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২১ ১৩:৩৭

গত বছর থেকেই যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান এর সম্পর্কের গুঞ্জন টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে। নুসরাতের সন্তানের জন্মের শংসাপত্র বাবার নাম হিসেবে লেখা হয়েছিল দেবাশীষ দাশগুপ্ত ওরফে যশ এর নাম। তারপর থেকেই নানা মহলে কানাঘুষা শুরু হয়েছে, চুপিসারে হয়তো বিয়েটা সেরে ফেলেছে নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত। তবে এই নিয়ে এতদিন পর্যন্ত কোনদিন মুখ খোলেননি তারা। কিন্তু, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে যশের জন্মদিনে ইনস্টাগ্রামে তাকে নিজের স্বামী বলে স্বীকার করে নিলেন অভিনেত্রী নুসরাত জাহান।

গতকাল ১০ অক্টোবর ছিল অভিনেতা যশ দাশগুপ্তের জন্মদিন। এই দিন ৩৬ বছরে পা দিয়েছেন এই বাঙালি অভিনেতা। শুভেচ্ছাবার্তায় তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলি রীতিমতো ভরে উঠেছে। রাত ঠিক বারোটা নাগাদ ইনস্টাগ্রাম স্টোরিতে যশকে মেনশন করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। তারপর এই রবিবার রাত্রিবেলা একটি কেকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নেট মাধ্যমে জল্পনা উস্কে দিলেন অভিনেত্রী নুসরাত জাহান। এই কেকের উপরে লেখা কথাগুলি প্রশ্ন তুলে দিলো, তাহলে কি সত্যি সত্যি বিবাহ করে ফেলেছেন যশ দাশগুপ্ত এবং নুসরাত?

Nusrat yash bddy Bengali News
instagram.com/nusratchirps/

যশের জন্মদিনে নুসরাত জাহান যে কেকের ছবি পোস্ট করেছেন তার উপরে স্পষ্ট ভাবে YD লেখা আছে অর্থাৎ এটি যশ দাশগুপ্তের নামের আদ্যক্ষর। তারপরই লেখা রয়েছে হাজব্যান্ড এবং তারপর লেখা রয়েছে ড্যাড। কেকের উপরে লেখা ড্যাড শব্দটি কি বোঝাচ্ছে সেটা সকলেরই জানা। কিন্তু, সকল নেটিজেনের চোখ কপালে তুলে দিয়েছে তার উপরে লেখা হাজব্যন্ড কথাটি। এরপরেই প্রশ্ন উঠেছে, তাহলে কি চুপিসারে বিবাহ সেরে ফেলেছেন যশ এবং নুসরাত? যদিও দুজনেই এখনো পর্যন্ত নিজেদের সম্পর্কের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে কিছু জানাতে রাজি নন। অনুরাগীরা তাদের মুখ থেকেই তাদের সম্পর্কের কথা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Nusrat yash bddy 2 Bengali News
instagram.com/nusratchirps

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৬ আগস্ট পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী নুসরাত জাহান। সেই হাসপাতালে প্রায় সারাক্ষণই নুসরাতের সঙ্গী ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। পুত্র সন্তানের জন্মের পর তার পিতৃপরিচয় নিয়ে বিস্তর কাটাছেঁড়া হয়েছে। যদিও কলকাতা পুরসভার জন্ম শংসাপত্র নথি অনুযায়ী এই পুত্র সন্তানের পিতার নাম দেবাশীষ দাশগুপ্ত, যা অভিনেতা যশ দাশগুপ্তের আসল নাম। তারপরেই নানা দিক থেকে কটাক্ষের সুর ভেসে আসতে শুরু করে। কিন্তু সেই সমস্ত দিকে না তাকিয়ে, শুধুমাত্র নিজের ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী নুসরাত জাহান। তবে, জন্ম শংসাপত্রে যশ দাশগুপ্তের নাম দেখেই অনেকের ধারণা হয়েছিল, নুসরাত এবং যশ দাশগুপ্ত হয়তো চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন, যে ধারণাটি আরো সুদৃঢ় হলো যশ দাশগুপ্তের জন্মদিনে নুসরাত জাহানের পোস্ট করা কেকের ছবিতে হাজব্যান্ড কথাটি দেখে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster