১২ নভেম্বর, ২০২৬
বিনোদন

ভোট দিয়েই আত্মবিশ্বাসী সাংসদ নুসরত জাহান, তোপ দাগলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে

এতদিন নির্বাচন কমিশন ঘুমোচ্ছিল কেন? তোপ নুসরতের
Nusrat Vote Bengali News
ভোট দিয়েই আত্মবিশ্বাসী সাংসদ নুসরত জাহান, তোপ দাগলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে Instagram @nusratchirps
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১২:১৪

বঙ্গে আজ সপ্তম দফার (7th Phase) নির্বাচন। পাঁচ জেলার মোট ৩৪টি আসনে আজ ভোটগ্রহণ, ৩৭ জন মহিলা-সহ মোট ২৬৮ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা আজ। রুদ্রনীল থেকে সায়নী, হেভিওয়েট প্রার্থীদের তালিকাতে বহু প্রার্থী। সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকার (West Bengal Election 2021) প্রয়োগ করলেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। সকাল সকাল সপরিবারে ভোট দিলেন বালিগঞ্জের ভোটার তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। এদিন সকালে বালিগঞ্জের মর্ডান হাইস্কুলে ভোট দেন তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী। সঙ্গে ছিলেন তাঁর বাবা-মা। ভোট দিয়েই আরও আত্মবিশ্বাসী নুসরত জাহান।

ভোটদান পর্ব মিটিয়ে বাইরে এসে সাংবাদিকদের কথায় ছবি তুলে, টুইটারের দেওয়ালে সেই ছবি শেয়ার করে নায়িকার বার্তা- ‘গণতন্ত্র রক্ষায় ভোটদান, ভোট ফর টিএমসি, টিএমসি ২০০ পার।' সাংবাদিকদের তিনি বলেন, 'আমি যেখানে যেখানে ক্যাম্পেন করতে গিয়েছি, সেখানে জনতার ভিড় উপচে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তাঁরা মুখ্যমন্ত্রী হিসাবে দিদিকেই চায়। এতদিন নির্বাচন কমিশন ঘুমোচ্ছিল কেন? যখন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিল উনি কোনও জনসভা করবেন না, তখনই নির্বাচন কমিশন সব পাবলিক মিটিং বাতিল করল। নির্বাচন কমিশন অন্য কারুর থেকে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর কথাই বেশি মেনে চলেন তা স্পষ্ট।'

উল্লেখ্য, এবারের বিধানসভা ভোটে সক্রিয় ভাবে দলের প্রচারে দেখা গিয়েছে নুসরতকে। সারা রাজ্যজুড়েই দলের বিভিন্ন প্রার্থীর হয়ে ভোটপ্রচারে দেখা গিয়েছে তাঁকে।প্রসঙ্গত, এদিন কলকাতায় বালিগঞ্জ ছাড়াও ভোট গ্রহণ পর্ব চলছে কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী কেন্দ্রে। বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হেভিওয়েট নেতা সুব্রত মুখোপাধ্যায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster