১৭ নভেম্বর, ২০২৬
বিনোদন

মা হতে চলেছেন নুসরত! 'এ সন্তান আমার নয়' সাফ কথা স্বামী নিখিলের

আইনি ভাবে এখনও নুসরত, নিখিল জৈনের স্ত্রী
Nusrat single 3 Bengali News
নুসরত জাহান facebook.com/nusratchirps/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ জুন ২০২১
শেষ আপডেট: ৪ জুন ২০২১ ১৭:০৬

মা হতে চলেছেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)! শুক্রবার সকাল থেকেই তাঁর মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে টলিপাড়ার অন্দরে।

অধিকাংশ সংবাদমাধ্যমেই বলা হয়েছে, নুসরতের ঘনিষ্ঠমহল থেকে জানা যাচ্ছে, অভিনেতা যশ দাশগুপ্ত এবং নুসরতের জীবনে আসতে চলেছে নতুন অতিথি।

Nusrat single 2 Bengali News
নুসরত জাহান facebook.com/nusratchirps/

এদিকে আইনি ভাবে এখনও নুসরত, নিখিল জৈনের স্ত্রী। তাঁরা গত ডিসেম্বর মাস থেকে আলাদা থাকলেও, এখনও পর্যন্ত তাঁদের বিচ্ছেদ হয়নি।

Nusrat single 1 Bengali News
নুসরত জাহান facebook.com/nusratchirps/

অন্যদিকে গত বছর নুসরত-যশ অভিনীত ‘এসওএস কলকাতা’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই যশের প্রেমে পড়েছিলেন নুসরত। এরপর রাজস্থান থেকে কফি ডেট বহু জায়গাতেই এক ফ্রেমে দুই তারকাকে দেখা গেলেও, এই প্রসঙ্গে কথা বলতে নারাজ ছিল দু’জনেই। তবে নেটিজেনদের বক্তব্য ছিল, গোপনে প্রেম করছেন নুসরত-যশ।

Yash Dasgupta and Nusrat Jahan Bengali News
যশ এবং নুসরাত ~ instagram

এরই মধ্যে চলতি সপ্তাহের সোমবার এক ইংরাজি সংবাদপত্রের সমীক্ষায় টলিউডের সবচেয়ে ‘কাঙ্খিত’ নারীর তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছেন নুসরত জাহান। এবং 'কাঙ্খিত' পুরুষের তালিকায় ছিলেন যশ দাশগুপ্ত।

Nikhil-Nusrat-Yash Bengali News
নিখিল নাকি যশ কার সাথে সম্পর্কে আছেন নুসরত? ছবি সংগৃহীত

আর সেই আর্টিকেলেই স্পষ্টভাবে নুসরতের রিলেশনশিপ স্টেটাস হিসাবে লেখা রয়েছে- ‘ডেটিং যশ দাশগুপ্ত’। নুসরত নিজে প্রতিবেদনের সেই অংশ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে ধন্যবাদ জানিয়েছিলেন সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে।

Nusrat yash 1 Bengali News
নুসরত-যশ facebook.com/nusratchirps/

এত কিছুর পরেও নুসরত নিজে যদিও এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি। অন্যদিকে নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে নিখিল এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে বলেন, “এই বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘ দিন আমার কোনও সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।”

প্রসঙ্গত, নিখিল জৈনের সঙ্গে ২০১৯-এর জুন মাসেই বিয়ের পিঁড়িতে বসেন নুসরত। বছর ঘুরতে না ঘুরতেই গত ডিসেম্বর থেকেই আলাদা নুসরত-নিখিল। অন্যদিকে যশের সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতা বেড়েছে গত কয়েক মাসেই।

তবে নুসরতের বহু অনুগামীর মত, সন্তান দত্তক কিংবা কোনো পোষ্যের মা হতে চাইছেন নুসরত। তবে সন্তান সম্ভবা হোক কিংবা দত্তক, কোনো ক্ষেত্রেই নিজের বাক্য অযথা অপচয় করেননি নুসরত জাহান।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster